আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রী পদের পর এবার সপরিবারে বাসভবন ছাড়লেন কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী পদের পর এবার ছাড়লেন সরকারি বাসভবন। শুক্রবার ফ্ল্যাগস্টাফ রোডের ৬ নম্বর বাসভবন ছেড়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন মেয়ে এবং ছেলে। ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন  ফিরোজশাহ রোডে মান্ডি হাউজের কাছে অন্য একটি বাংলোতে। আর এই বাংলোটি দলীয় সদস্য অশোক মিত্তলের সরকারী বাসভবন।

শুধু কেজরিওয়ালই নন, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াও সরকারি বাংলো ছেড়ে দিচ্ছেন। তিনিও পরিবারকে নিয়ে সরে যাচ্ছেন অন্যত্র। তবে সিসৌদিয়া কোথায় যাচ্ছেন তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় জামিনে বেরিয়ে আসার পর আচমকাই দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা করেন তিনি।  ১৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। কারণ হিসাবে কেজরিওয়াল জানিয়ে দিয়েছিলেন,’ জনগণ রায় ঘোষণা না  হওয়া  পর্যন্ত আমি মুখ্যমন্ত্রী  চেয়ারে বসব না।  বিচার আদালত থেকে বিচার পেয়েছি, এখন জনগণের আদালত থেকে ন্যায়বিচার পাব।‘তবে এখন দিল্লিতে নির্বাচন হতে দেরি রয়েছে। তাই  কেজরিওয়াল পদত্যাগ করার পর দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন আপ মন্ত্রী  অতিশী। তাই  মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবন ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন কেজরিওয়াল। আর সেই কথা মতো এদিন ফ্ল্যাগস্টাফ রোডের ৬ নম্বর বাসভবন ছেড়ে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ