প্রজাতন্ত্র দিবসে এবারও ‘বাদ’ দিল্লির ট্যাবলো, বিজেপিকে তোপ কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই র‍য়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে প্রজাতন্ত্র দিবস নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিতর্কে জড়াল আম আদমি পার্টি । কারণ , ২০২৫ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাদ দেওয়া হয়েছে দিল্লির ট্যাবলো । এই নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দিলেন অরবিন্দ কেজরিওয়াল।

আপ সুপ্রিম জানিয়েছেন,’ এটা কোন ধরনের রাজনীতি? কেন তারা দিল্লি এবং তার জনগণকে এত ঘৃণা করে? দেশের রাজধানী হওয়ায় প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির ট্যাবলো থাকা উচিত। ‘ একথায় নাম না করেই এদিন ট্যাবলো বাতিলের ইস্যুকে হাতিয়ার করে  বিজেপিকে আক্রমণ করলেন অরবিন্দ কেজরিওয়াল ।

পাশাপাশি এদিন বিধানসভা নির্বাচন নিয়ে মুখ খোলেন আপ সুপ্রিম। তিনি বলেন, ‘দিল্লি ভোটে লড়াই করার জন্য কোন  কর্মসূচি বা ইস্যু নেই বিজেপির। সেইজন্য আমাকে ও আমার দলকে দিনরাত অপমানিত করছে তাঁরা।‘ এখান থেকেই স্পষ্ট যে, বিধানসভা নির্বাচন ঘিরে দিল্লিতে বিজেপি এবং আপের মধ্যে শুরু হয়েছে বিবাদ। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির ট্যাবলোকে অন্তর্ভুক্ত  করেনি কেন্দ্রের বিজেপি সরকার ।  ২০২৫ সালেও ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি।  জানা গিয়েছে,  শুধু দিল্লি নয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ পড়েছে বিহার, ঝাড়খণ্ড, চণ্ডীগড়, কর্ণাটক, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের ট্যাবলো ।   

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু