আপের রাজ্যসভা সাংসদকে হেনস্তার অভিযোগে গ্রেফতার কেজরির সহযোগী

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিজেপি ঘনিষ্ঠ’ আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী বৈভব কুমারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। কেজরি ঘনিষ্ঠ বৈভব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন স্বাতী। সেই এফআইআরের ভিত্তিতেই বৈভবকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল কেজরিওয়াল ঘনিষ্ঠ বৈভবের বিরুদ্ধে বুকে পেটে লাথি মারার অভিযোগ আনেন। বৈভবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেইসঙ্গে আদালতে গিয়ে গোপন জবানবন্দিও দেন মালিওয়াল। মালিওয়ালের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যান দিল্লি পুলিশের দল। সেইসঙ্গে তথ্য সংগ্রহ করতে যান ফরেনসিক দলের সদস্যরা। কেজরির বাসভবন এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এই সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে শনিবার কেজরিওয়াল ঘনিষ্ঠ বৈভবকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এদিন প্রথমে বৈভবকে দিল্লির মুখ্যমন্ত্রী আবাস থেকে সিভিল লাইন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগে বৈভব খুঁজতে তল্লাশি শুরু করে দিল্লি পুলিশ। বৈভব যে আইপি অ্যাড্রেস থেকে দিল্লি পুলিশকে মেইল পাঠিয়েছিল, সেটাকে ট্র্যাক করে দিল্লি পুলিশ। শেষ পর্যন্ত সূত্র মারফত তদন্তকারী অফিসাররা জানতে পারে, বৈভব মুখ্যমন্ত্রীর আবাসনেই আছে। এখনও পর্যন্ত স্বাতী মালিওয়ালকে হেনস্তার ঘটনায় আম আদমি পার্টির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই বিষয়ে কোন বক্তব্য রাখেননি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা