বাড়ছে সংক্রমণ, দিল্লিতে বাধ্যতামূলক হতে চলেছে মাস্কের ব্যবহার

২০ এপ্রিল বিপর্যয় মোকাবিলা দফতরের বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি এবং দিল্লি সংলগ্ন এলাকায় আচমকাই করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখজনকহারে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন কেজরি সরকার। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২০ এপ্রিল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ২০ তারিখের বৈঠকে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, উপমূখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, মুখ্যসচিব বিজয় দেব-সহ সচিবালয়ের বেশ কয়েকজন পদস্থকর্তা থাকতে পারেন। দিল্লি সরকারের কাছে ইতোমধ্যে ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাতারাতি মাস্কের ব্যবহার বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত ভুল ছিল। কারণ, করোনা সংক্রমণ দেশ থেকে পুরোপুরি চলে যায়নি। পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেওয়াল জানিয়েছেন, ‘মানুষ ধরে নিয়েছিল, প্রতিদিনের জীবন-যাপনের অঙ্গ মাস্কের ব্যবহার। কিন্তু আচমকা দিল্লি সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয় জানিয়ে দেওয়ার পর অনেকে ইচ্ছা হলে মাস্ক পরছেন। তবে সংখ্যাগরিষ্ঠ মানুষ মাস্ক ব্যবহার করতে চাইছে না। হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহার তো অনেক আগেই উঠে গিয়েছে। ফলে, দিল্লি এবং দিল্লি সংলগ্ন অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা আচমকাই বেড়ে গিয়েছে।’

উল্লেখ করা যেতে পারে, দিল্লির স্বাস্থ্য দফতর চলতি মাসের গোড়ার নির্দেশিকা জারি করে জানায়, মাস্ক পরা বাধ্যতামূলক নয়। কোনওরকম জরিমানা করা হবে না। কিন্তু আচমকা দিল্লি এবং দিল্লি সংলগ্ন এলাকায় করোনা সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ায় নতুন করে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিতে চলেছে।

আরও পড়ুন সাবধান, দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক