চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫০০ টাকাতে রান্নার গ্যাসের সিলিন্ডার দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: আগামী বছর রাজস্থান বিধানসভার ভোট। তার এক বছর আগে সোমবার মাস্টারস্ট্রোক দিলেন মরু রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। জয়পুরে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিকে পাশে বসিয়ে ঘোষণা করলেন, রাজ্যে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের ৫০০ টাকায় দেওয়া হবে রান্নার গ্যাসের সিলিন্ডার। অর্থাৎ বাজারদরের তুলনায় অর্ধেকের কম দামে মিলবে রান্নার গ্যাস। আগামী এপ্রিল মাস থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইভিএমে এমন ঘোষণার রাজনৈতিক ফায়দা লুঠবে কংগ্রেস সরকার। যে পিছিয়ে পড়া জনজাতি বিজেপির ভোটব্যাঙ্ক, তাঁদের সমর্থনও কংগ্রেস হাসিল করতে সক্ষম হবে।

মোদি জমানায় দেশে রান্নার গ্যাসের দাম শুধু নিম্নবিত্ত নয, সাধারণ মধ্যবিত্তেরও হাতের নাগালের বইরে চলে গিয়েছে। হাজারের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে ১১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। ফলে অনেকেই গ্যাস ছেড়ে কাঠ কিংবা কয়লায় রান্নার করতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক বাজারের দোহাই পেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে মুনাফা লুটছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্থান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্তার ভাঁড়ার ক্রমশই উপচে পড়ছে। রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমানোর জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে চলেছে কংগ্রেস। যদিও মোদি সরকার ওই দাবিতে কর্ণপাত করেনি।

কেন্দ্রের বিজেপি সরকারের উপরে চাপ বাড়াতে তাই মোক্ষম চাল চেলেছে রাজস্থানের কংগ্রেস সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ঘোষণা করেন, ‘রাজ্যে যারা দারিদ্র্যসীমার নিচে রযেছেন এবং উজ্জ্বলা গ্যাস যোজনার আওতাধিন তাদের ৫০০ টাকার বিনিময়ে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। আগামী রাজ্য বাজেটে এ বিষয়ে বিশেষ বরাদ্দও করা হবে।’

Published by:

Share Link:

More Releted News:

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ