আইআইটি খড়গপুরে অসমিয়া পডু়য়ার রহস্যমৃত্যু: মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি হিমন্তের

বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি পাঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: খড়গপুর আইআইটিতে এক অসমীয়া পড়ুয়ার রহস্যমৃত্যুর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুরোধ জানিয়েছেন, যথাযত তদন্তের। হিমন্ত বিশ্ব শর্মার দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি পাঠান। পাশাপাশি নিজের টুইটার হ্যান্ডেলেও ওই মৃত্যু নিয়ে তিনি প্রতিক্রিয়া দিয়েছে। সঙ্গে মৃত পড়ুয়ার একটি ছবিও পোস্ট করেন।

খড়গপুর আইআইটির হস্টেল থেকে গত ১৪ অক্টোবর মৃত অবস্থায় উদ্ধার হয় ফৈজান আহমেদের নিথর দেহ। ফৈজানের বাড়ি অসমের তিনসুকিয়ায়। আইটিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল ফৈজান। মৃত্যর খবর পাওয়ার পর তাঁর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আর্জি জানায় যথাযথ তদন্তের।

মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে ফৈজানের একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ফৈজানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। অসময়ে এক প্রতিভাবান ছেলেকে আমরা হারিয়ে ফেললাম। আমি ওর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মুখ্যমন্ত্রী মমতাকে পাঠানো চিঠিতে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই মৃত্যুতে তিনি, ছাত্রের পরিবার এবং গোটা অসম শোকে মূহ্যমান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি এবং আশা, তিনি এই রহস্যমৃত্যুর যথাযথ তদন্তের আশ্বাস দেবেন।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আইআইটির বেশ কয়েকজন পড়ুয়া আত্মহত্যা করেন। ঘটনায় ক্যাম্পাসে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১