অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। দুর্যোগ প্রতিবেদন ও তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা (ডিআরআইএমএস)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এতে রাজ্যে বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২। এখনও লক্ষাধিক মানুষ জলবন্দি, আর উদ্ধার ও ত্রাণকাজ জোরকদমে চলছে। নতুন মৃতদের মধ্যে চরাইদেও জেলায় সাতজন, শিবসাগরে ছয়জন এবং জোরহাটে একজনের মৃত্যু হয়েছে।

রাজ্যের ১২ টি জেলায় মোট ৭ লক্ষ ৫ হাজার ১৪৮ জন মানুষ বন্যার কবলে পড়েছেন। ৩৭ টি রাজস্ব সার্কেলের আওতায় থাকা ৮৫৬ টি গ্রাম এখনও জলমগ্ন। পাশাপাশি ৫৬ হাজার ৬০৬ হেক্টরের বেশি কৃষিজমি জলের নিচে চলে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলা। সেখানে ৩ লক্ষ ৪৮ হাজার ৫৫৫ জন মানুষ বন্যায় আক্রান্ত। এরপর রয়েছে চরাইদেও, যেখানে ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ৮৮ হাজার ৪০৪ জন। জোরহাটে ক্ষতিগ্রস্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৭৯৩। বর্তমানে গোলাঘাট, চরাইদেও, ডিব্রুগড়, হোজাই, নগাঁও, বিশ্বনাথ, জোরহাট, ধেমাজি, শিবসাগর, সোনিতপুর, কামরূপ (মেট্রো) এবং কার্বি আংলং জেলায় বন্যার প্রভাব রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৩৬৩ টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে ১ লক্ষ ১৫ হাজার ২০৫ জন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ত্রাণ বিতরণ কেন্দ্রের মাধ্যমে ২ লক্ষেরও বেশি মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দিখৌ, দিসাং, ধানসিরি (দক্ষিণ) এবং কুশিয়ারা নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে একাধিক এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বন্যায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। ৫৬ হাজার ৬০৬.৭৭৭ হেক্টর ফসলি জমি জলমগ্ন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০৭টি গবাদি পশু ও হাঁস-মুরগি ভেসে গিয়েছে। মোট ক্ষতিগ্রস্ত পশু ও পাখির সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩৪ হাজার ২০। শুক্রবার এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডেরগাঁওয়ের একটি ত্রাণ শিবির পরিদর্শন করে পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মুখ্যমন্ত্রী বলেন, নাগাল্যান্ডের মন, মোকোকচুং ও ওখা জেলায় অতিবৃষ্টির পাশাপাশি অসমের চরাইদেও এলাকায় প্রবল বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং এনডিআরএফ উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং ২৫ জুলাই ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য একটি কেন্দ্রীয় দল অসমে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকার দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী