অসমের স্কুলে ক্লাস নিলেন ‘এআই’ শিক্ষক, উৎসাহী পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা যে সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নেবে, তা নিয়ে জল্পনা চলছিলই। ইতিমধ্যে টিভি সঞ্চালনায় জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার শিক্ষকতার ক্ষেত্রেও জায়গা করে নিল অত্যাধুনিক এই প্রযুক্তি। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসমের এক বেসরকারি স্কুলে এই প্রথম ‘এ আই’ শিক্ষককে দেখা গেল। ছাত্রছাত্রীদের একাধিক প্রশ্ন সাবলীলভাবেই দিতে দেখা গিয়েছে এই শিক্ষককে।

অসমের গুয়াহাটিতে একটি বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে দেখা গিয়েছে ‘আইরিশ’কে। আইরিশের পরনে শাড়ি, গায়ে গয়না। দেখতে ঠিক যেন স্কুল শিক্ষিকা। নতুন এই শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করবে, তা নিয়ে কৌতুহলের অন্ত ছিল না স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহের অন্ত ছিল না। তবে জানা যাচ্ছে, ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সব প্রশ্নের জবাব দিয়েছেন আইরিশ। সিলেবাসে থাকা একাধিক বিষয়ে ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছিলেন শিক্ষিকাকে। সেই সব প্রশ্নের ঠিক ঠাক জবাব দেন তিনি। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় স্কুল শিক্ষিকাকে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে মজা করতেও দেখা যায় তাঁকে।

বেসরকারি স্কুলের এক শিক্ষক জানান, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষক যেভাবে ছাত্র ছাত্রীদের একাধিক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলেন, তাতে পড়ুয়ারা তাঁর ক্লাস করতে খুবই উদগ্রীব। উল্লেখ্য, নীতি আয়োগের উদ্যোগে অটল টিঙ্কারিং ল্যাব প্রকল্পের অধীনে এই এ আই শিক্ষককে তৈরি করা হয়েছিল। এই প্রকল্পে সহযোগিতা করেছে মেকারল্যাব এডুটেক নামে একটি সংস্থা।

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর