ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: অরুণাচল প্রদেশের চাংলংয়ে ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলা। অসম রাইফেলসের টহলদারি দলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই জঙ্গি হামলায় এক জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। হামলার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা নাগাদ নামপং সার্কেলের নামপং নালার কাছে এই ঘটনাটি ঘটে। সেই সময় ২১ অসম রাইফেলসের একটি দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। ওই এলাকায় বর্তমানে সীমান্তে বেড়া দেওয়ার কাজ চলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টহলদারি দলটি ওই এলাকায় পৌঁছতেই তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। আচমকা হামলায় গুরুতর জখম হন ৪২ বছরের জানখোকাই কুকি। পরে তাঁর মৃত্যু হয়। গুলিতে আরও চার জওয়ান আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

ঘটনার পরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে এনএসসিএন (কে-ওয়াইএ)-এর জঙ্গিদের যোগ থাকার সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয় সম্পর্কে সরকারি ভাবে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে কোন গোষ্ঠী এই হামলার নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অসম রাইফেলসের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিও এখনও প্রকাশ করা হয়নি। চাংলংয়ের পুলিশ সুপার কিরলি পাডু জানিয়েছেন, ভারত-মায়ানমার সীমান্তে হামলার ঘটনা সম্পর্কে পুলিশ খবর পেয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য চাংলং থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে।

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের