মারণরোগের ছোবল! ৪৪ বছরেই না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় গায়িকা

মাত্র ৪৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অসমীয়া গায়িকা গায়ত্রী হাজারিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৪৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অসমীয়া গায়িকা গায়ত্রী হাজারিকা। যাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি ‘সারা পাতে পাতে ফাগুন নাম’। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারের ভুগছিলেন। শেষমেশ মৃত্যুকে পরাজিত করতে পারলেন না গায়িকা। তাঁর মৃত্যুতে গোটা অসমীয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সুরেলা কন্ঠ দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা অসম। শুক্রবার (১৬ মে) দুপুর ২:১৫ মিনিট নাগাদ মারা গিয়েছেন গায়ত্রী হাজারিকা। তিনি নেমকেয়ার নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সেই হাসপাতালের চিকিৎসক হরিশ বড়ুয়া জানিয়েছেন, ‘এটা আমাদের সকলের জন্যে খুবই দুঃখের দিন। আমরা গায়ত্রী হাজারিকাকে হারিয়েছি। তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিন দিন আগে তার অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ভর্তি করা হয়েছিল আমাদের হাসপাতালে। এবং গতকাল তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে সঙ্গীত সুরকার জয়ন্ত কাকোটি জানিয়েছেন, “গায়ত্রীর মৃত্যুর খবর পেয়ে আমি দ্রুত নেমকেয়ার হাসপাতালে যাই। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান গায়িকা ছিলেন। এত অল্প বয়সে তার মৃত্যু সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।”

অসমের কৃষিবিদ অতুল বোরা এক্স-এ গায়ত্রী হাজারিকার প্রতি সমবেদনা প্রকাশ করে জানিয়েছেন, “গায়ত্রী হাজারিকার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রাণময় কণ্ঠ অসমীয়া সঙ্গীতকে সমৃদ্ধ করেছে এবং অসংখ্য হৃদয় ছুঁয়েছে। এটি একটি বিরাট ক্ষতি। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা। ওম শান্তি !” এরপর আসামের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছেন, “বিখ্যাত অসমীয়া গায়িকা গায়ত্রী হাজারিকার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।” গায়ত্রী হাজারিকা ‘সারা পাতে পাতে ফাগুন নাম’, ‘এমান সেমেকা কাঠারে’ এবং ‘মাথু এজাক বোরক্সুন’-এর মতো একাধিক কালজয়ী ক্লাসিকগুলিতে তাঁর প্রাণময় কণ্ঠ দিয়েছেন।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের