ফের ডাহা ফেল বুথফেরত সমীক্ষা, জনতা-জনার্দনের মনোভাব বুঝতে চরম ব্যর্থ সমীক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘চোরে না শোনে কভু ধর্মের কাহিনী’। দেশের তথাকথিত জাতীয় তকমাধারী বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলিরও হাল তেমনই। লোকসভা হোক কিংবা বিধানসভা- প্রতিটি ভোটের পরেই ঘটা করে বুথফেরত সমীক্ষার নামে নিজেদের ব্যবসায়িক ধান্দাবাজিকে জোর করে দর্শকদের গলাধঃকরণের চেষ্টা চালিয়ে যায়। গত মে মাসেই লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল বুথফেরত সমীক্ষার নামে মনগড়া গল্প বিকানো বেওসায়ীদের ভবিষ্যদ্বাণী। যদিও তাতে লজ্জা হয়নি নির্লজ্জ বেওসায়ীদের। এবারেও হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের বিধানসভার ভোট নিয়ে ঘটা করে বুথফেরত সমীক্ষার ফল প্রচারিত হয়েছিল। কিন্তু মঙ্গলবার ওই সমীক্ষায় দেওয়া আভাসের উল্টো ফল দেখা গিয়েছে। আর তার পরেই প্রশ্ন উঠেছে, কেন বার বার মুখে চুনকালি লাগাচ্ছেন বুথফেরত সমীক্ষার নামে মানুষকে প্রতারণা করা বেওসায়ীরা?

গত ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভার ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন টিভি চ্যানেলে মুখে প্রসাধনী লাগিয়ে বসে পড়েছিলেন বিজ্ঞ উপস্থাপক-উপস্থাপিকরা। সেই সঙ্গে হাজির ছিলেন স্বঘোষিত রাজনৈতিক পণ্ডিতরা। বুথফেরত সমীক্ষার নামে এক ধরনের জালিয়াতি হা করে গিলতে অনেকেই টিভি’র পর্দার সামনে বসেছিলেন। ‘ইন্ডিয়া টুডে-সি ভোটার’, ‘রিপাবলিক ভারত-ম্যাট্রিজ’-সহ একাধিক বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল, হরিয়ানায় বিজেপির ১০ বছরের সরকারের বিদায় নেওয়া নিশ্চিত। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানায় কংগ্রেস কমপক্ষে ৫২ এবং সর্বোচ্চ ৬৪ আসনে জিতবে। আর দীর্ঘ ১০ বছর বাদে ভোট হতে চলা সংবেদনশীল জম্মু-কাশ্মীরে না বিজেপি, না কংগ্রেস-এনসি জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। ওই রাজ্যে ত্রিশঙ্কু বিধানসভা গঠন হবে।

এদিন সকালে ভোট গণনা শুরু হওয়ার পরে প্রাথমিক প্রবণতায় বুথফেরত সমীক্ষার পূর্বাভাস প্রায় সত্যই হয়েছিল। কিন্তু সময় যত গড়াতে থাকল ততই বুথফেরত সমীক্ষার নামে চালানো কারসাজি ধরা পড়তে শুরু করল। ভোট পণ্ডিতরা যে জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দিয়েছিলেন, সেখানে অবলীলায় সরকার গঠনের মতো ম্যাজিক ফিগার অতিক্রম করে গিয়েছে এনসি-কংগ্রেস জোট। ৯০ আসন বিশিষ্ট বিধানসভায় ৪৮ আসনে জিতেছে জোট। বিজেপির দখলে গিয়েছে ২৯ আসন। পিডিপি ৩টি, জেকেপিসি ১টি ও অন্যান্যরা ৯টি আসন জিতেছে।

উল্টোদিকে হরিয়ানায় প্রাথমিক প্রবণতাকে ধূলিস্যা‍ৎ করে দুরন্ত কামব্যাক করেছে বিজেপি। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ৩৪টি আসনে জিতেছে। আর ১৫টি আসনে এগিয়ে রয়েছে। ওই আসনে জিতলে বিজেপি ম্যাজিক ফিগারের চেয়েও চারটি আসন বাড়তি পাবে। অন্যদিকে কংগ্রেস জিতেছে ৩০টি আসনে। এগিয়ে ৬টিতে। অর্থা‍ৎ মল্লিকার্জুন খাড়গের দল সাকুল্যে ৩৬টি আসন পেতে পারে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়