রাস্তা থেকে ছিটকে খাদে পড়ল গাড়ি, জম্মু-কাশ্মীরে নিহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু- কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার  সকালে রামবন এলাকায় আচমকাই একটি যাত্রীবাহী গাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এই ঘটনায় এখন ও পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এই পুরো ঘটনা প্রসঙ্গে জম্বু-কাশ্মীরের পুলিশ জানিয়েছে, গাড়িটি শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই  রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং রামবনের সিভিল কুইক রেসপন্স টিম (কিউআরটি) ঘটনাস্থলে পৌঁছেছে। তবে বর্তমানে জম্বু ও কাশ্মীরে বৃষ্টি হওয়ার জন্য উদ্ধারকাজ করতে বেশ অসুবিধার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে।

রামবান ভলান্টিয়ার্স গ্রুপের সিভিল কিউআরটির প্রেসিডেন্ট বশির আহমেদ মাগ্রে জানান, এই দুর্ঘটনায় নিহতরা সকলেই ছিলেন বহিরাগত শ্রমিক। তারা কাজের জন্য কাশ্মীরে যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে বছর ৪৭-এর জম্মুর আম্ব ঘরোথার বাসিন্দা বলওয়ান সিং এবং  বিহারের পশ্চিম চম্পারণের বাসিন্দা বিপিন মুখিয়া ভৈরাগং। তবে বাকিদের পরিচয় এখন জানা যায়নি। ইতিমধ্যেই নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। কি করে ওই গাড়িটি খাদে পড়ল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। একথা বলতেই হয় কাশ্মীরে বর্তমানে লাগাতার এমন দুর্ঘটনা ঘটছে। আর তাতেই প্রশ্ন উঠছে প্রশাসনের ভুমিকা নিয়ে।

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা