নাগপুরে বারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের বারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আর ওই বিস্ফোরণে প্রাণ হারালেন পাঁচ শ্রমিক। নিহতদের মধ্যে চার জন মহিলা। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে ওই বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ। বিস্ফোরণের ঘটনার পরেই কারখানার মালিক ও ম্যানেজার গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপি (শরদ পওয়ার) নেতা অনিল দেশমুখ।

নাগপুরের পুলিশ কমিশনার রবিন্দার সিংঘল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শহর থেকে ২৫ কিলোমিটার দূরে হিনগনা থানার অন্তর্গত ডামনায় চামুণ্ডি এক্সপ্লোসিভ নামে একটি কারখানায় দুপুরে বারুদ প্যাকেটজাতের কাজ করছিলেন শ্রমিকরা। ঠিক তখণই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গোটা কারখানা চত্বর কেঁপে ওঠে। বেশ কয়েকজন শ্রমিক বিস্ফোরণের আগুনে ঝলসে যান। কারাখানায় প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও দমকল কর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি কারখানার ভিতর থেকে আহত ও মৃত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ সন্ধানে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ মে লোকসভার ভোটের মধ্যেই থানের ডোম্বিলির শিল্পতালুকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ জন প্রাণ হারিয়েছিলেন। গুরুতর জখম হয়েছিলেন ৫৬ জন। অম্বার রাসায়নিক কারখানার বয়লার ফেটেই ওই দুর্ঘটনা ঘটেছিল।  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়