পাটনা আদালতে ট্রান্সফর্মার থেকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাটনা আদালত চত্বরের এক নম্বর গেটের কাছে ট্রান্সফর্মারে বিস্ফোরণ। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন এবং এক জন আইনজীবী প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকাজ।  মনে করা হচ্ছে আরও বেশ কয়েকজন আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ৩ জন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা  হয়েছে। এই ঘটনার পর শোরগোল পড়ে যায় আদালত চত্বরে।

বিস্ফোরণের  খবর পাওয়া মাত্রই ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে গেট নম্বরের কাছে একটি বড় ট্রান্সফর্মারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন আইনজীবী এবং দোকানদার। এই দুর্ঘটনার পর অশোক রাজপথে তীব্র যানজট দেখা গিয়েছে। গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

 জানা গিয়েছে, এই বিস্ফোরণের জেরে  আইনজীবী দেবেন্দ্র প্রসাদ মারা যান। এই ঘটনার পর আইনজীবীরা অভিযোগ করে বলছেন,’এখানে নিরাপত্তার নামে কিছু নেই।‘ তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে কি করে এই ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এই বিস্ফোরণের ঘটনা নিয়ে পাটনা পুলিশ তদন্ত শুরু করেছে।

কেকেআরের চিন্তা বাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’