UP Accident: ফের আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে প্রাণ হারিয়েছেন সাতজন এবং আহত হয়েছেন কমপক্ষে  ২০-২৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে এসএসপি ইটাওয়া সঞ্জয় কুমার ভার্মা জানিয়েছেন, ‘রাত সাড়ে ১২টা নাগাদ বাসটি রায়বরেলি থেকে দিল্লি যাওয়ার পথে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।‘

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসের মধ্যে ছিল  ৬০ জন। তাদের মধ্যে চারজন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান এবং বাকি ৩ জন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায়। এই দুর্ঘটনার জেরে  আহত  ২০-২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটি আগ্রা থেকে লখনউ দিকে যাওয়ার সময় চালক ঘুমিয়ে পড়েছিল। আর সেইকারণেই এই দুর্ঘটনাটি ঘটে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রশাসনের তরফে  ক্ষতিগ্রস্থদের সুবিধার্থে ব্যবস্থা নিচ্ছে। যাঁরা দিল্লি যাচ্ছিলেন, তাঁদের পরবর্তী যাত্রার ব্যবস্থা করা দেওয়া হয়েছে। বলা বাহুল্য, গত ৩০ জুলাই ক্যাবিনেট মন্ত্রী নন্দগোপাল নন্দীর ছেলের গাড়িও কনৌজের কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে