চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ফের বিপাকে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলগু দেশম (টিডিপি) সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। গত ৪ অগস্ট টিডিপি’র রাজনৈতিক কর্মসূচি ঘিরে অশান্তির জেরে দলের সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে দুটি এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও টিডিপি সুপ্রিমোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মিথ্যা এফআইআর করেছে জগনমোহন রেড্ডির পুলিশ।

আগামী বছর লোকসভা ও রাজ্য বিধানসভা ভোটের কথা মাথায় রেখে রাজ্যের ওয়াইএসআর সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। রাজ্যব্যাপী বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। গত ৪ অগস্ট আন্নামায়া ও চিত্তোর জেলায় ওই কর্মসূচি ঘিরে রাজ্যের শাসকদলের কর্মীদের সঙ্গে টিডিপি কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয়। দুই পক্ষের মধ্যে সংগর্ষে একাধিক গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। দু’পক্ষের কর্মী-সমর্থকদের পাশাপাশি সংঘর্ষ থামাতে গিয়ে জখম হন ২০ পুলিশ কর্মী-আধিকারিক।

আন্নামায়া ও চিত্তোর জেলায় সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২টি এফআইআর করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র আন্নামায়া জেলায় সংঘর্ষের ঘটনায় মোট পাঁটি এফআইআর করা হয়েছে। তাতে অভিযুক্ত হিসেবে ৫৭ জনের নাম রয়েছে। অভিযুক্তদের ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচটি এফআইআরের মধ্যে দুটি এফআইআরে নাম রয়েছে তেলগু দেশম প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গা সংগঠিত, অবৈধভাবে জমায়েত-সহ একাধিক ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স