কর্ণাটকে ভোটের আগে দল ছাড়ছেন বিজেপি নেতা আয়ানুর মঞ্জুনাথ

বৃহস্পতিবার শিবমোগা আসনে মনোনয়ন জমা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ধাক্কা। গেরুয়া শিবির ছাড়তে চলেছেন সে রাজ্যের বিজেপি নেতা আয়ানুর মঞ্জুনাথ (Ayanur Manjunath)। বুধবার আয়ানুর মঞ্জুনাথ নিজেই এ কথা জানিয়েছেন। একইসঙ্গে বিজেপি নেতা জানিয়েছেন তিনি এমএলসি পদ থেকে পদত্যাগ করবেন।

আয়ানুর মঞ্জুনাথ (Ayanur Manjunath) কর্ণাটকের শিবমোগা কেন্দ্রে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বিজেপি তাঁকে প্রার্থী করবে না জানতে পেরে দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে বিজেপি ছাড়লেও অন্য ওই কেন্দ্রে তিনি যে ভোটে লড়তে চলেছেন তা জানিয়ে দিয়েছেন মঞ্জুনাথ। প্রসঙ্গত শিবমোগা কেন্দ্রে বর্তমানে নির্বাচিত প্রতিনিধি প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা কে.এস. ঈশ্বরাপ্পা (K.S. Eshwarappa)। আগামী নির্বাচনের জন্য পদ্ম শিবিরের তরফে এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। শিবমোগা এলাকায় বজরং দলের কর্মী হর্ষের নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল।

সূত্রের খবর, শিবামোগা (Shivamogga) কেন্দ্রে বিজেপির তরফে তাঁকে প্রার্থী করা হবে না, জানতে পেরে দল ছাড়ার সিদ্ধান্ত নেন আয়ানুর মঞ্জুনাথ (Ayanur Manjunath)। তিনি বলেন, ‘আমি এমএলসি পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আজ হুবলি যাব এবং স্পিকারের কাছে আমার পদত্যাগপত্র জমা দেব।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘আমি বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করব। বৃহস্পতিবার শিবমোগা আসনে মনোনয়ন জমা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা বুধবার দুপুরের মধ্যে ঘোষণা করবেন বলে জানিয়েছেন আয়ানুর মঞ্জুনাথ (Ayanur Manjunath)।

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা