অযোধ্যার মিউজিয়ামে রামলালার তাঁবু ও সিংহাসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত

এবার রামলালার সেই তাঁবু এবং সিংহাসন যাদুঘরে রাখার সিদ্ধান্ত নিলেন রাম জন্মভূমি ট্রাস্ট। ১৯৪৯ সাল থেকে রামলালা যে সিংহাসনে বসে আছেন তা তীর্থযাত্রীদের স্মারক হিসেবে সংরক্ষণ করা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু সংগ্রামের পর ২০২৪ সালের জানুয়ারিতে অযোধ্যায় রাম জন্মভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে রামমন্দির। যেখানে ভগবান রামকে ৫ বছরের বালক হিসেবে পুজো হচ্ছে। কিন্তু এই রামমন্দির প্রতিষ্ঠার জন্যে অনেক মানুষের অনেক সংগ্রাম রয়েছে। রামমন্দির প্রতিষ্ঠার আগে প্রায় ৩০ বছর অস্থায়ী তাঁবুতে বসবাস করেছেন রামলালার। এবার রামলালার সেই তাঁবু এবং সিংহাসন যাদুঘরে রাখার সিদ্ধান্ত নিলেন রাম জন্মভূমি ট্রাস্ট। ১৯৪৯ সাল থেকে রামলালা যে সিংহাসনে বসে আছেন তা তীর্থযাত্রীদের স্মারক হিসেবে সংরক্ষণ করা হবে। এর উদ্দ্যেশ্য অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার জন্যে দীর্ঘ কয়েক দশকের সংগ্রামের গল্প তুলে ধরা। শনিবার মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৩০ জুনের মধ্যে মন্দির কমপ্লেক্সের সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আগে, ভগবান পাটের তৈরি একটি অস্থায়ী তাঁবুতে থাকতেন। এবার ১৯৪৯ সাল থেকে তিনি যে সিংহাসনে বসে রয়েছেন তা একটি স্মারক হিসেবে রাখা হবে। যা তীর্থযাত্রী এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। এছাড়া শীঘ্রই মন্দির কমপ্লেক্সের চারপাশে আয়তক্ষেত্রাকার প্রাঙ্গণ প্রাচীর সম্পন্ন করা হবে। যা মূল মন্দিরের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রাচীরে একটি লিফট তৈরি করা হবে। পাশাপাশি, মন্দিরের পশ্চিম অংশের সঙ্গে প্রাচীরের সংযোগ স্থাপনের জন্য একটি সেতু নির্মাণের কাজও সম্পন্ন করা হবে।

এখন এর কাজ চলছে। এছাড়াও পাহাড়ের চূড়ায় বজ্রপাতের ফলে যে কোনও ক্ষতি রোধ করার জন্য বজ্রপাত প্রতিরোধকও স্থাপন করা হচ্ছে। মূল মন্দিরের পতাকা স্থাপনে আরও চার মাস সময় লাগবে।” এছাড়াও জানা গিয়েছে, ট্রাস্ট মন্দিরের প্রথম তলায় রাম দরবার স্থাপনের জন্য একটি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে, যেখানে রামলালাকে ‘রাজা’ হিসেবে চিত্রিত করা হবে। এবং মন্দিরের যেকোনও পবিত্র অনুষ্ঠানের এই মহলটি ব্যবহার করা হবে। মন্দির কমপ্লেক্সের ৬০ শতাংশ অংশ সবুজ এলাকা হবে। অযোধ্যা শহরে যেকোনও ধরণের দূষণ রোধ করতে শূন্য-নিষ্কাশন নীতি অনুসরণ করা হবে। জমির একটি উল্লেখযোগ্য অংশ বাগান, ফল এবং ছায়া গাছের জন্য বরাদ্দ করা হচ্ছে, যার নাম সম্ভবত ‘পঞ্চবতী’ রাখা হবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার