নাম না করে রাহুলকে কটাক্ষ, নয়া দল গঠনের কথা ঘোষণা আজাদের

নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন গুলাম নবি আজাদ । যদিও নতুন দলের নাম জানাননি তিনি। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে কিছুদিন আগেই দল ছেড়েছিলেন।

Share:

জন্মু-কাশ্মীর : প্রত্যাশামতোই নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন গুলাম নবি আজাদ । যদিও নতুন দলের নাম জানাননি তিনি। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে কিছুদিন আগেই দল ছেড়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আজাদ। রবিবার জম্মুর একটি জনসভায় আজাদ ঘোষণা করলেন, নতুন দল গঠন করবেন তিনি। প্রসঙ্গত, রবিবারই কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি এবং মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে কংগ্রেস ।

নতুন দল গঠনের কথা জানালেও এখনও তার নাম বা পতাকা চূড়ান্ত করেননি আজাদ। জম্মুর জনসভায় তিনি বলেছেন, “জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষই আমার দলের নাম ঠিক করবেন। হিন্দুস্তানি নাম দেওয়া হবে, যেন সকলে সেই নাম বুঝতে পারেন।” আজাদ জানিয়েছেন, কাশ্মীরকে ফের একটি রাজ্য হিসাবে তৈরি করতে চান তিনি। জনসভায় আজাদ বলেছেন, “আমার দলের প্রধান কাজ, কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া। সেই সঙ্গে কাশ্মীরের মানুষ যেন স্থানীয় চাকরিতে গুরুত্ব পান, সেদিকেও লক্ষ্য রাখা হবে।” কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গও তুলে এনেছেন আজাদ। তিনি জানান, কাশ্মীরি পণ্ডিতদের নিঃশর্তে ফিরিয়ে আনার দায়িত্ব নেবে তাঁর দল। শুধুমাত্র ফিরে আসা নয়, কাশ্মীরে যেন তাঁরা নিরাপদে বসবাস করতে পারেন, সেদিকেও নজর দেওয়া হবে। জনসভায় আজাদ বলেছেন, “কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট করে খুন করা হচ্ছে। অবিলম্বে এই হত্যালীলা বন্ধ করা দরকার।’’ কাশ্মীরে মানবাধিকার ফিরিয়ে আনবে তাঁর দল, এমন প্রতিশ্রুতি দিয়েছেন আজাদ।

কংগ্রেস ছাড়ার সময়ে রাহুল গান্ধির তীব্র সমালোচনা করেছিলেন আজাদ। তাঁর মতে, কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই রাহুলের। কংগ্রেসের সভাপতি নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ার পরেও কেন দল ছাড়লেন, সেই প্রশ্ন নিয়ে বেশ কয়েকজন কংগ্রেস নেতা আজাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আজাদ তাঁদের জানিয়েছেন, দলের একাংশ তাঁর প্রতি যে আচরণ করছিল, তা মেনে নিয়ে দলে থাকা সম্ভব ছিল না। এদিন তাঁর পুরনো দলকে আক্রমণের পাশাপাশি নাম না করে রাহুলকে কটাক্ষ করে আজাদ বলেন, “আমরা নিজেদের রক্ত দিয়ে কংগ্রেস গঠন করেছি। এখন অনেকে আমার নিন্দা করতে চাইছে, কিন্তু তাঁদের দৌড় ওই টুইটার পর্যন্ত। কম্পিউটার বা টুইটারে রাজনীতি হয় না।”

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন