আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের নিম্নমুখী সেনসেক্স, ২ লক্ষ কোটি টাকা লোকসান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেই লোকসানের মুখে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। একদিনে সেনসেক্স কমেছে ২৮৪ দশমিক ২৬ সূচক। যার ফলে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৩৮ দশমিক ৮৯ পয়েন্টে। সেনসেক্সের পাশাপাশি ধাক্কা খেয়েছে ৮৫ দশমিক ৬০ পয়েন্ট। যার ফলে নিফটি কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭১ দশমিক ২৫ পয়েন্টে। একদিনেই দুই লক্ষ কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা।  

গতকাল বুধবারই সর্বকালীন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল সেনসেক্স। ফলে বিনিয়োগকারীদের চোখেমুখে হাসি ফুটে উঠেছিল। এদিন সকালে ৬৩ হাজার ৬০১ দশমিক ৭১ সূচক নিয়ে খুলেছিল বাজার। বিনিয়োগকারীরা লাভ তুলতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন। কিন্তু সামান্য পরেই হু-হু করে নিচে নামতে থাকে বাজার। দুপুর একটা নাগাদ এক ধাক্কায় ৬৩ হাজার ২৮৩ সূচকে নেমে যায় সেনসেক্স। ফলে সিঁদূরে মেঘ দেখেন  বিনিয়োগকারীরা। দুপুর আড়াইটা নাগাদ আরও খানিকটা কমে ৬৩ হাজার ২৩৬ সূচকে নেমে যায়। তবে তার পরে আর পতন ঘটেনি। কিন্তু ততক্ষণে বাজার থেকে উধাও হয়ে গিয়েছে দুই লক্ষ কোটি টাকা।

এদিন বাজারে ধাক্কা খেয়েছে তথ্য প্রযুক্তি, আর্থিক লগ্নিকারী সংস্থাগুলি। রিলায়েন্স ইন্ডাস্ট্রজি, ইনফোসিস, বাজাজ ফাইন্যান্স, এশিয়ান পেইন্টস, আইডিএফসি-সহ একাধিক সংস্থার শেয়ার। টাটা মোটরস, পাওয়ার গ্রিড, এনটিপিসি, নেসলে, আলট্রাটেক সিমেন্ট, ইন্ডিয়া সিমেন্ট সহ একাধিক সংস্থার শেয়ারদর লাল জোনে দাঁড়িয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ