‘বহু নেহি, বেটি চাহিয়ে’, ১ টাকা নিয়ে ৫১ লক্ষ পণ ফেরালেন পাত্রের বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: আমারা একবিংশ শতাব্দীতে বাস করলেও পণপ্রথা এখনও সমাজের অন্ধকার দিক হিসেবে রয়েছে। পণ নেওয়া আইনত অপরাধ হলেও ভারতের এখনও অনেক জায়গা রয়েছে যেখানে পণ বা  যৌতুক ছাড়া বিয়ে হয় না। তবে এবার সেই প্রথার বিরুদ্ধে এক অনন্য বার্তা দিল মধ্যপ্রদেশের ভিন্দ জেলার একটি বিয়ের অনুষ্ঠান। যেখানে বরপক্ষ স্পষ্ট জানাল তাদের  বাড়িতে পুত্রবধূ নয়, চাই এক কন্যা।  

মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় সম্প্রতি অনুষ্ঠিত একটি বিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। বিয়েতে কনের পরিবার পক্ষ থেকে প্রায় ৫১ লক্ষ টাকার যৌতুকের আয়োজন করা হয়েছিল। কিন্তু বরের বাবা সেই অর্থ ফিরিয়ে দিয়ে জানিয়ে দেন, তাঁদের পরিবারের কাছে টাকার কোনও গুরুত্ব নেই। তিনি বলেন, “আমরা যৌতুক চাই না। আমাদের ঘরে বউ নয়, মেয়েই চাই।” এরপর প্রতীকীভাবে মাত্র এক টাকা ও একটি নারকেল গ্রহণ করেই বিয়ের সমস্ত আচার সম্পন্ন হয়। এই সিদ্ধান্তে উপস্থিত অতিথিরাও আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেকেই এই ঘটনাকে যৌতুক প্রথার বিরুদ্ধে সাহসী পদক্ষেপ বলে মনে করছেন।

আরও পড়ুন: বাস-অটো চালকদের সংঘাতে বন্ধ পরিষেবা, বারাসতে দিনভর চরম ভোগান্তি যাত্রীদের

ভিন্ডের খিদকিয়া পাড়ার বাসিন্দা অনজ পাঠকের ছেলে আকর্ষ পাঠকের বিয়ে ৫ ফেব্রুয়ারি শহরের জগদীশ ম্যারেজ গার্ডেনে হওয়ার কথা ছিল । কনের পরিবার জবলপুর থেকে একটি বিয়ের আয়োজন করে এসেছিল। ঐতিহ্যবাহী রীতি অনুসারে, ভোজসভায় ৫১ লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত ছিলেন । সেটাই গ্রহণক করেনি বরপক্ষ  বরের পরিবারের এই উন্নত মানসিকতা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে। আজও যেখানে যৌতুকের দাবিতে বহু মেয়েকে অত্যাচারের শিকার হতে হয়, সেখানে ভিন্দের এই পরিবার প্রমাণ করেছে ধনসম্পদ নয় মানবিকতা ও মূল্যবোধই আসল সম্পদ।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক