যৌন কেলেঙ্কারি নায়ক দেবগৌড়ার নাতির জামিনের আবেদন খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ষণে অভিযুক্ত জেডিএস নেতা প্রজ্বল রেভান্নার জামিনের আবেদন খারিজ করল বেঙ্গালুরু আদালত। এরফলে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতিকে জেলেই থাকতে হবে। এদিন প্রসিকিউটর জানান, অপরাধের গুরুত্ব বিবেচনা করে জেডিএস নেতাকে এখন জেল থেকে ছাড়া যাবে না। কারণ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যার তদন্ত চালাচ্ছে সিট।

লোকসভা  নির্বাচনের সময়  হাসনের জেডিএস সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির টেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় শোরগোল পড়ে যায়। বাড়ির পরিচারিকা থেকে শুরু করে সরকারি কর্মী, দলীয় কর্মী-সমর্থকদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রজ্বলের বিরুদ্ধে। থানায় একাধিক অভিযোগও দায়ের হয়। দ্বিতীয় দফার ভোটের পরের দিন ২৭ এপ্রিল রাতের অন্ধকারে দেশ ছেড়ে জার্মানিতে পালিয়ে যান দেবগৌড়ার নাতি। কর্নাটকের কংগ্রেস সরকারের তরফে প্রজ্বলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিটও গঠন করা হয়। অভিযুক্ত হাসনের সাংসদের বিরুদ্ধে লুকআউটের পাশাপাশি ব্লু কর্নার নোটিশও দায়ের হয়।

গত ৩১ মে বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে প্রজ্বলকে তলব করে বিশেষ তদন্তকারী দল। এরপর থেকে জেরার মুখে বার বার নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেছেন প্রজ্বল। যদিও তাঁর কথা বিশ্বাস করতে চাইছেন না তদন্তকারীরা। যৌন কেলেঙ্কারিতে যে মোবাইল ফোন ব্যবহার করেছেন দেবগৌড়ার নাতি, সে ফোনের সন্ধান করছেন সিটের সদস্যরা। এই আবহে প্রজ্বলের জামিনের আবেদন খারিজ করল বেঙ্গালুরু আদালত।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি