অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল! প্রেমিককে খুন করে মুখে অ্যাসিড ঢেলে দিল প্রেমিকা

প্রেম, বিশ্বাস, ব্ল্যাকমেলিং! ভালবাসার মানুষকে বিয়ে করতে চাওয়ার ফল হল ভয়ঙ্কর। প্রেমিকের চিহ্ন মুছে ফেলতে প্রেমিককে খুন করে তাঁর মুখ পুড়িয়ে দিলেন এক মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম, বিশ্বাস, ব্ল্যাকমেলিং! ভালবাসার মানুষকে বিয়ে করতে চাওয়ার ফল হল ভয়ঙ্কর। প্রেমিকের চিহ্ন মুছে ফেলতে প্রেমিককে খুন করে তাঁর মুখ পুড়িয়ে দিলেন এক মহিলা। যা দেখে প্রেমিককে চেনার উপায় ছিল না। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের বলিয়া জেলায়। যা প্রেম, বিশ্বাস, ব্ল্যাকমেইলিংয়ের এক ভয়ঙ্কর উদাহরণ। গত ১০ ফেব্রুয়ারী রাসরা থানা এলাকার লোহতা গ্রামে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুবকটির মুখ অ্যাসিডে এতটাই পুড়ে গিয়েছিল যে, তাঁকে শনাক্ত করা মুশকিল হয়ে পড়েছিল পুলিশ কর্তৃপক্ষের। অবশেষে অনেক তদন্তের পর পুলিশ এই মামলার রহস্য ভেদ করেছেন। পুলিশি তদন্তে জানা যায়, মৃত যুবকের নাম পঙ্কজ গুপ্ত, তিনি আজমগড়ের বাসিন্দা।

জানা যায়, কাছের গ্রামের একজন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। কিন্তু মহিলাটির অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যায়। সেই কারণে তিনি সম্পর্ক শেষ করতে চেয়েছিলেন। এরপর তাঁকে ঠকানোর প্রতিশোধ তুলতে পঙ্কজ অশ্লীল ভিডিও দিয়ে লাগাতার ব্ল্যাকমেইল করতে শুরু করেন ওই তরুণীকে। যার ফলে ভয় পেয়ে যান তরুণী। বরের কাছে তাঁর কীর্তি ফাঁস হয়ে যাবে, এই ভয়ে ওই তরুণী তাঁর ভাই এবং ভগ্নিপতিকে পুরো বিষয়টি জানান। এরপর তিনজনে মিলে পঙ্কজকে খুন করার পরিকল্পনা করেন। পুলিশ জানিয়েছে, ওই তরুণী গত ১০ ফেব্রুয়ারি বিয়ের অজুহাতে পঙ্কজকে ডেকে পাঠান।

এরপর তাঁকে তিনজনে মিলে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। তাতে তরুণীর পরিবারের সায় ছিল। এরপর তাঁরা পঙ্কজের মুখে অ্যাসিড ঢেলে এমনভাবে পুড়িয়ে দেন, যে তাঁকে চেনা সম্ভব ছিল না কারোর। অবশেষে পুলিশ তদন্তে নেমে রহস্য উদ্ঘাটন করেন। এবং ওই তরুণী-সহ তাঁর ভাই ও ভগ্নিপতিকে গ্রেফতার করেন। আর বাকি দুজনের খোঁজ চলছে।পুলিশের মতে, আজমগড়ের বাসিন্দা পঙ্কজের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। কিন্তু মহিলাটি তাঁদের সম্পর্ক শেষ করতে চান, কিন্তু গুপ্তা তাঁকে অশ্লীল ভিডিও দেখিয়ে বারবার হয়রানির চেষ্টা করেন। এরপর মহিলা পরিবারের সঙ্গে মিলে পঙ্কজকে হত্যা করেন।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা