ভারতীয় সীমান্তে বাংলাদেশি ড্রোন ক্যামেরা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া বল্লামুখা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার থেকে ৩০০ মিটার ভারতীয় সীমানার ভিতরে এক কৃষকের ধানের জমিতে উদ্ধার করা হয় বাংলাদেশী ড্রোন ক্যামেরা(Drone Camera) সোমবার সকালে। কৃষক গোপাল পাল উনার কৃষি জমিতে যাওয়ার পর দেখতে পান জমির মধ্যে খেলনা জাতীয় কিছু একটা পড়ে আছে। কাছে যাওয়ার পর তিনি দেখতে পান এটি বাংলাদেশের ড্রোন ক্যামেরা(Bangladeshi Drone Camera)। সাথে সাথে কৃষক গোপাল পাল বাংলাদেশের ড্রোন ক্যামেরাটি সাধন মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায় ।

এরপর এই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়েতেই সাধন মজুমদারের বাড়িতে উৎসুক জনতারা বাংলাদেশের ড্রোন ক্যামেরাটি দেখতে ভিড় জমায়। খবর দেওয়া হয় বিলোনিয়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ সাধন মজুমদার নামে ওই ব্যক্তির বাড়ি থেকে বাংলাদেশের ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা ও উপস্থিত হয় ঘটনাস্থলে। ভারতীয় সীমান্তে বাংলাদেশী ড্রোন ক্যামেরা উদ্ধারের ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা (BSF)এবং পুলিশ তদন্ত শুরু করেছে । ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল বাংলাদেশী ড্রোন ক্যামেরা এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সকল গ্রামবাসীর মধ্যে । ফের সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

এর দরুণ পশ্চিমবঙ্গ সীমান্তেও বিএসএফের ও পুলিশের(Police) নজরদারি বাড়ানো হয়েছে। একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি আলোচনায় পড়েন বাংলাদেশের বর্তমান সরকারে থাকার দায়িত্বপ্রাপ্ত মোল্লা ইউনূস সেখানে সীমান্তের এ ধরনের ড্রোন পাঠিয়ে নতুন করে বাংলাদেশ উত্তেজনা সৃষ্টি করছে বলে কূটনৈতিক মহল মনে করছে।

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা