বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে ভোগ রান্না বন্ধ, দীর্ঘদিনের রীতিতে ছেদ, কেন এমন ঘটনা ঘটল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দির। আর সেখানেই এবার তৈরি হয়েছে নয়া বিতর্ক। কারণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ‘‌বাল ভোগ’‌ তৈরি বন্ধ হয়ে গেল বলে অভিযোগ। এমনকী বন্ধ হয়েছে শয়ন ভোগও বলে অভিযোগ। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন এমন ঘটনা ঘটল?‌ এই প্রশ্নের উত্তরে যা মিলল তাতে চরমে উঠছে ভক্তদের ক্ষোভ। কারণ যিনি এই ভোগ রান্না করে থাকেন তাঁর মাসিক বেতন মেলেনি বলে অভিযোগ উঠেছে। আর মাসিক বেতন না পাওয়ায় ওই রাঁধুনি ‘‌ঠাকুরজি’‌র ভোগ রান্না বন্ধ করে দিয়েছেন। ফলে দীর্ঘদিনের রীতিতে ছেদ পড়ে গেল।

এদিকে এই ভোগ রান্না যিনি করেন তাঁর বেতন মাসিক ৮০ হাজার টাকা। সেই টাকাই কাজ করেও মেলেনি বলে অভিযোগ। তার জেরেই বন্ধ হয়ে গিয়েছে খোদ ভগবানের খাবার। এমনটাও যে হতে পারে তা কেউ কল্পনা করেননি। যোগী রাজ্যের এমন ঘটনায় ভক্তদের আবেগে আঘাত লেগেছে বলে খবর। এই ঘটনা চাউর হতেই জোর বিতর্ক তৈরি হয়েছে। তারপরই পরিস্থিতি সামাল দিতে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, দ্রুত বেতন দিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।

অন্যদিকে বাঁকে বিহারী মন্দিরের এই ঘটনা গড়ায় সুপ্রিম কোর্টে। তার জেরে শীর্ষ আদালত একটি কমিটি তৈরি করে দিয়েছে। এই কমিটি গোটা বিষয়টি দেখবে। কত টাকা এই মন্দিরে আসছে, কত টাকা খরচ হচ্ছে এবং গোটা আর্থিক বিষয়ে যাতে স্বচ্ছতা থাকে। ঈশ্বরের জন্য এই ভোগ যিনি রান্না করতেন তাঁর নাম মায়াঙ্ক গুপ্ত। তিনি সারাদিনে চাররকম ভোগ রান্না করেন। বাল ভোগ, রাজ ভোগ, উত্থাপন ভোগ এবং শয়ন ভোগ রান্না করতেন। সেটাই প্রসাদ হিসাবে ভক্তরা পেয়ে থাকেন। কিন্তু মাসিক বেতন না মেলায় এই মায়াঙ্ক গুপ্তা ভোগ রান্না বন্ধ করে দেন বলে অভিযোগ। ১৬ ডিসেম্বর এই ভোগ রান্না বন্ধ করতেই তা সবাই জানতে পারেন।

এছাড়া এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক তৈরি হয়। বেতন কেন সময়মতো মিলল না?‌ কেন ভোগ রান্না বন্ধ হল?‌ মন্দির কর্তৃপক্ষ কেন নজর দিল না বিষয়টিতে?‌ এমন একরাশ প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে কমিটি গড়ে দিয়েছে। তাঁরা মন্দিরের আয়–ব্যয় নিয়ে অডিট করবেন। তবে ভক্তরা এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলছেন। মন্দির কর্তৃপক্ষের সাফাই, এটা একটা অপারেশনাল ত্রুটি হয়েছে। যা আর হবে না।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর