৫ কোটি টাকা মুক্তিপণ চেয়ে গ্যাংস্টারের হুমকি ‘চিতোরগড়ের বাপ্পি লাহিড়ী’কে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত বাপ্পি লাহিড়িকে আপামর ভারতবাসী চেনেন দুটি কারণে। প্রথমত, তাঁর দূর্দান্ত সব গান, আর দ্বিতীয় কারণ হল তাঁর সোনার গয়নার প্রতি ভালবাসা।  রাজস্থানেও রয়েছেন একজন বাপ্পি লাহিড়ি। চিতরগড়ের বাসিন্দা তিনি। নাম কানাইলাল খটিক, পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি সম্প্রতি দাবি করেছেন গ্যাংস্টার রোহিত গোদারার সঙ্গে যুক্ত লোকের কাছ থেকে টাকা চেয়ে হুমকি পেয়েছেন তিনি।

ফলের ব্যবসা করেন খটিক, সোনার গয়নার প্রতি রয়েছে অকৃত্রিম ভালবাসা। সেই জন্যই তিনি পরিচিত চিতরগড়ের ‘বাপ্পি লাহিড়ী’ নামে। পুলিশের সূত্রে খবর, দুদিন আগে কানাইলাল খটিকের কাছে প্রথমে একটি মিসড কল আসে। এরপর ওই একই নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। কিন্তু যে কোনও কারণেই হোক খটিক ফোন ধরতে পারেননি। পরে তিনি দেখেন একই নম্বর থেকে তাঁর কাছে একটি অডিও রেকর্ডিং পাঠানো হয়। তাতে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

খটিক পুলিশকে জানান যে অডিও বার্তায় তাঁকে রীতিমতো হুমকি দিয়ে বলা হয় যদি তিনি ৫ কোটি টাকা না দেন তাহলে আর সোনা পরার মতো অবস্থায় থাকবেন না। পুলিশকে না জানিয়ে টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার পরামর্শও দেওয়া হয়েছিল। এরপর খটিক টাকা চেয়ে আরও একটি ফোন কল পান। তারপর বাধ্য হয়েই কার্যত ওই সোনাপ্রেমী ফল ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হন।

সিটি কোতোয়ালি থানায় এই নিয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বছর পঞ্চাশের কানাইলাল খটিক ফলের ব্যবসায়ে আসার আগে একসময় হাতগাড়িতে করে সবজি বিক্রি করতেন। আপেল ব্যবসা শুরু করার পর তার ভাগ্যের উন্নতি হয়। সোনার প্রতি আকর্ষণ বা ভালবাসা আগে থেকেই ছিল। হাতে টাকা আসতেই খটিক বছরের পর বছর ধরে তিনি সোনার গয়না তৈরি করে পড়তে থাকেন। বর্তমানে তাঁর কাছে প্রায় সাড়ে তিন কেজি সোনার গয়না রয়েছে। এই সোনা তিনি পরেই থাকেন। তাই দিনে দিনে তাঁর পরিচয় হয়ে উঠেছে চিতরগড়ের বাপ্পি লাহিড়ী বলে।

যে গ্যাংস্টারের রিরুদ্ধে অভিযোগ সেই রোহিত গোদারা বিকানিরের লুনাকরণের বাসিন্দা। ব্বর্তমানে তার ঘাঁটি কানাডায় বলে সূত্রের খবর। ভারতের বিভিন্ন থানায় রোহিতের নামে ৩২টিরও বেশি মামলা দায়ের হয়ে রয়েছে। র‍্যাপার সিধু মুসেওয়ালার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত গোদারা। ২০২৪ সালের ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় ২৮ বছরের তরুণ র‍্যাপারকে গুলি করে হত্যা করা হয়। সিকারের গ্যাংস্টার রাজু থেহাট হত্যারও প্রধান অভিযুক্ত এই গোদারা। ২০২২ সালের ১৩ জুন রোহিত ‘পবন কুমার’ নাম ব্যবহার করে জাল পাসপোর্টের মাধ্যমে নয়াদিল্লি থেকে দুবাই পালিয়ে যায়। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সার্কুলার জারি করা হয়েছে।

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?

হঠাৎ জীবনে প্রাক্তনের এন্ট্রি, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, বিপদ বাড়তে পারে…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়