দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্যাংটক: সমাজমাধ্যমের দৌলতে ‘আসল-নকল চেনা’ দায় হয়ে উঠেছে। এবার দার্জিলিংয়ের সঙ্গে সিকিমের বিলুপ্তি নিয়ে সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নকল সরকারি নথি। তাতে আবার নাম রয়েছে খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সমাজমাধ্যমে ঘুরে বেড়ানো ওই নকল সরকারি নথি নিয়ে এবার কড়া পদক্ষেপ করল সিকিম সরকার। আজ শুক্রবারই (২২ মে) গ্যাংটক সদর থানায় সিকিমের স্বরাষ্ট্র দফতরের তরফে ওই ভুয়ো সরকারি নথি নিয়ে এক এফআইআর দায়ের করা হয়েছে। ওই এফআইআরে অজ্ঞাতপরিচয়ধারীদের কথা উল্লেখ করা হয়েছে।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত ফল করেছে বিজেপি। ১৫ বছরের তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে প্রথমবার বাংলার মসনদ দখল করেছে। বাংলার বিধানসভা ভোট মিটে যেতে না যেতেই সমাজমাধ্যমে ঘুরতে শুরু করেছে এক সরকারি ভুয়ো নথি। তাতে বলা হয়েছে পাহাড়ি রাজ্য সিকিমের সঙ্গে দার্জিলিংকে সংযুক্তকরণ করা হচ্ছে। অর্থা‍ৎ দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম। সাধারণ মানুষের কাছে ওই প্রোপাগান্ডা বা অপপ্রচার বিশ্বাসযোগ্য করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও ব্যবহার করা হয়েছে।

সমাজমাধ্যমে ওই ভুয়ো সরকারি নথি ঘুরে বেড়ানোর বিষয়টি গোচরে আসার পরেই নড়েচড়ে বসেছেন সিকিম সরকারের স্বরাষ্ট্র দফতরের পদস্থ আধিকারিকরা। তাঁদের আশঙ্কা, সিকিম ও দার্জিলিংয়ে থাকা দুই সম্প্রদায় বা জনজাতি গোষ্ঠীর মধ্যে অশান্তি পাকানোর অভিসন্ধি নিয়েই ওই প্রচার চালানো হচ্ছে। বহু মানুষ বিশ্বাসও করতে শুরু করেছেন, দার্জিলিংয়ের সঙ্গে সিকিমকে সংযুক্ত করা হবে। ওই অপপ্রচার বন্ধে এবং ষড়যন্ত্রের পিছনে থাকা মূল মাথাদের খুঁজে বের করতেই গ্যাংটক সদর থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য-প্রযুক্তি আইনে এফআইআর দায়ের করেছে সিকিমের স্বরাষ্ট্র দফতর। এফআইআর দায়েরের পরেই এই মামলার তদন্তভার সাইবার অপরাধ শাখার গোয়েন্দাদের হাতে হস্তান্তর করা হয়েছে।

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী