এই মুহূর্তে




১৫ বছর বয়সে নিখোঁজ! ৪০ বছর পর হারানো ছেলেকে পরিবাররের কাছে ফিরিয়ে দিল ‘SIR’

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে শুরু হয়েছে নিবিড় ভোটার সংশোধনী তথা SIR। ভুয়ো ভোটার কাটছাঁট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই মূহুর্তে দেশের ১২ টি রাজ্যে চলছে এসআইআর। তবে SIR শুরু হতেই বিরোধীদলগুলি এটি বন্ধ করার প্রতিবাদ জানাচ্ছে। কেননা ইতিমধ্যেই SIR আতঙ্কে প্রাণ হারিয়েছে অনেকে। তবে জায়গায় জায়গায় নিবিড় ভোটার সংশোধনী নিয়ে যেমন প্রতিবাদ জানাচ্ছে বিরোধী দলগুলি, তেমন SIR মিলিয়ে দিচ্ছে অনেক পরিবারকে। হ্যাঁ, এবার SIR-এর চলাকালীন উত্তরপ্রদেশের বরেলিতে একটি মর্মস্পর্শী ঘটনা ঘটল। যা গোটা গ্রামকে বিস্ময় এবং আনন্দে ভরিয়ে দিয়েছে। যেখানে এক ব্যক্তি বাড়িতে ফিরে এলো।

যিনি ৪০ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। SIR এর দৌলতে বাড়ি ফিরে এলেন। দিল্লিতে বসবাসকারী ওম প্রকাশ, ভোটার সংশোধনীর সময় হঠাৎ করেই তাঁর জন্মস্থান কাশীপুরে ফিরে এসেছেন। আর বাড়ি ফিরে আসার পর, তাঁর গোটা গ্রাম আনন্দে মেতে উঠেছে এবং তাঁর পরিবার তাকে ব্যান্ড সঙ্গীত এবং মালা দিয়ে স্বাগত জানিয়েছে। ওমপ্রকাশ জমিয়েছেন, তিনি ১৫ বছর বয়সে দিল্লির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে ছিলেন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি দিল্লির উসমানপুর এলাকায় বসবাস শুরু করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং তার নাম পরিবর্তন করে সেলিম রাখেন। সেই পরিচয় ব্যবহার করে নতুন পরিচয়পত্র তৈরি করেন। এরপর তিনি দিল্লিতে শাহবানো (সায়রা বানো) কে বিয়ে করেন। তার চার মেয়ে এবং এক ছেলে। তার তিন মেয়ে এখন বিবাহিত। কিন্তু কীভাবে নিজের পুরোনো পরিচয় খুঁজে পেলেন তিনি?

আসলে এসআইআর সার্ভের সময় যখন তার কাছে জন্মের নথি এবং আসল পরিচয়পত্র চাওয়া হয়, তখন তিনি দিল্লিতে তার নাম এবং নথিপত্র সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ তার রেকর্ড যাচাইয়ের সঙ্গে মেলেনি। এরপর তিনি তার গ্রাম থেকে প্রমাণ আনতে বাধ্য হন এবং ৪০ বছরের পর নিজের গ্রামে ফিরে যান। আর তাঁর গ্রামে ফেরা মাত্রই আনন্দে মেতে ওঠে সকলে। তার বোনেরা এবং আত্মীয়স্বজনরা তাকে আলিঙ্গন করে স্বাগত জানায়। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ঘোমটা খোল…’, মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিলেন নীতীশ, রইল ভিডিও

ক্রিসমাস উপলক্ষ্যে জমজমাট নিউমার্কেট ও মির্জা গালিব স্ট্রিট

‘পাপা, ১১ বছর ধরে আমার বয়ফ্রেন্ড রয়েছে’, মেয়ের স্বীকারোক্তি শুনে কি করলেন বাবা?

জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম নাচ মহিলা পুলিশ কর্মীর, দেখে নিন ভিডিও

মুমুর্ষ স্বামীর বমি স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালেন অ্যাম্বুলেন্স চালক, অমানবিক ঘটনা মধ্যপ্রদেশে

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ