মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাতের অন্ধকারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। বৃহস্পতিবার গভীর রাতে প্রশিক্ষণ কর্মসূচি শেষ করে পাটনা থেকে মধেপুরার উদ্দেশে ফিরছিলেন কয়েকজন পুলিশ আধিকারিক। সেই সময় দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। মৃতদের মধ্যে রয়েছেন রতওয়ারা থানার ওসি সাজন পাসওয়ান, বেল্লারি থানার ওসি নীরজ কুমার, আরার থানার ওসি জ্ঞানেন্দ্র অমরেন্দ্র এবং ব্যক্তিগত গাড়িচালক জ্যোতিষ কুমার।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওসি জ্ঞানেন্দ্র অমরেন্দ্র, ওসি নীরজ কুমার এবং চালক জ্যোতিষ কুমারের। গুরুতর জখম অবস্থায় সাজন পাসওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আহতদের চিকিৎসা এবং উদ্ধারকাজের তদারকি করা হয়। পরে হাসপাতালে গিয়েও পরিস্থিতির খোঁজ নেন একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ বিভাগে নেমে আসে শোকের আবহ। সহকর্মীদের অকাল মৃত্যুতে স্তম্ভিত পুলিশকর্মীরা। পুলিশ সুপার মনীশ কুমার জানান, প্রশিক্ষণ শেষে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখছে পুলিশ।

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের