মাথার দাম ছিল ৫০ লক্ষ, গুলির লড়াইয়ে খতম ভয়ঙ্কর মাওবাদী হিডমা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপত্তা বাহিনীর জন্য এক বড় সাফল্য। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সিতারামরাজু জেলায় গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে একজন শীর্ষ মাওবাদী কমান্ডারের। জানা গিয়েছে, নিহত মাওবাদী নেতা মাদভি হিডমাকে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার ত্রি-সংযোগস্থলের কাছে নিকেশ করা হয়েছে। এই মাওবাদী কমান্ডারকে ২৬-টির বেশি নাশকতার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত। অনেকেদিন ধরেই তাঁর খোঁজে চলছিল তল্লাশি।

সূত্রের খবর, কমপক্ষে ছয়জন বিদ্রোহীর মৃতদেহ দেখা গিয়েছে এবং অভিযান এখনও চলছে। ১৯৮১ সালে সুকমায় (তৎকালীন মধ্যপ্রদেশে) জন্মগ্রহণকারী হিডমা পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন এবং সিপিআই মাওবাদীদের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হন। তিনি কেন্দ্রীয় কমিটির বাস্তার অঞ্চলের একমাত্র উপজাতি সদস্য ছিলেন। হিডমার মাথার দাম হিসেবে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার স্ত্রী রাজে ওরফে রাজাক্কাও এনকাউন্টারে নিহত হয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে।

হিদমা বেশ কয়েকটি বড় মাওবাদী হামলায় তার ভূমিকার জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে ২০১০ সালে দান্তেওয়াড়ায় ৭৬ জন সিআরপিএফ জওয়ানের প্রাণহানি এবং ২০১৩ সালে ঝিরাম ঘাটিতে অ্যাম্বুশে শীর্ষ কংগ্রেস নেতা সহ ২৭ জন নিহত হন। তিনি ২০২১ সালে সুকমা-বিজাপুর অ্যাম্বুশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যেখানে ২২ জন নিরাপত্তা কর্মী নিহত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে মাওবাদী মুক্ত ভারতের ডাক দিয়েছেন সেই পথেই এই মাওবাদীকে নিকেশের ঘটনা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। অভিযান এখনও চলছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে