এই মুহূর্তে

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধিঃ এ এক অন্যরকম ঘটনা। সমাজ মাধ্যম ব্যবহার করে ধনী পুরুষদের ফাঁদে ফেলে প্রতারণা করত এক মহিলা। ঘটনাটি  কর্নাটকের বেলগাছি জেলার ঘটনা। অভিযোগ, প্রথমে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিশ্বাস অর্জন করতেন তিনি, তারপর দেখা করার নাম করে লজ বা হোটেলে ডেকে নিয়ে কৌশলে নগদ টাকা, সোনা ও গাড়ি হাতিয়ে নিতেন। পুলিশ তদন্তে এই চাঞ্চল্যকর প্রতারণা চক্রের একাধিক তথ্য সামনে এসেছে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম দীপা অবতাগি (৩৩)। তিনি বাগালকোট জেলার মহালিংপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ফ্যাশন ডিজাইনার। তাঁকে গ্রেফতার করেছে তিলকওয়াড়ি পুলিশ স্টেশন-এর পুলিশ। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা Instagram ও Facebook-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধনী ও প্রভাবশালী পুরুষদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব গড়ে তুলতেন। ধীরে ধীরে কথাবার্তা বাড়িয়ে তাঁদের আস্থা অর্জন করতেন। এরপর ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দিয়ে কোনও লজ বা হোটেলে দেখা করতে ডাকতেন।পুলিশের দাবি, ভুক্তভোগীরা লজে পৌঁছলে প্রথমে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেন দীপা। পরে কোনও অজুহাতে তাঁদের বাথরুমে যেতে বলতেন। সেই সুযোগে ঘরে থাকা নগদ টাকা, সোনা, ব্যাগ এবং অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যেতেন। কয়েকটি ক্ষেত্রে ভুক্তভোগীর গাড়ি নিয়েও পালানোর অভিযোগ রয়েছে।এতেই শেষ নয়। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়ার পর অভিযুক্ত ভুক্তভোগীদের ফোন করে টাকা দাবি করতেন। টাকা দিলে গাড়ি বা চুরি হওয়া সামগ্রী ফেরত দেওয়ার আশ্বাস দিতেন। বদনামের ভয়ে অনেকেই এই ঘটনার কথা প্রকাশ করেননি।

পুলিশ আরও জানিয়েছে, এই প্রতারণা চক্রে দীপা একা নন। তার সহযোগী হিসেবে শিবানন্দ মাটাপতি নামে এক ব্যক্তির নাম সামনে এসেছে, যিনি বর্তমানে পলাতক। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে এবং এই চক্রে আর কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির রাহুল গান্ধি, পাত পেড়ে খেলেন অনুষ্ঠান বাড়ির ভোজ

তিনবার বিষ দিয়েও মরেনি স্ত্রী! শেষে পরিকল্পিত খুনের ছক, গ্রেফতার স্বামী

একমাসে তিন বার ভিন্ন জনের কাছে বিক্রি, মহিলার সঙ্গে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে কোমর কষে ঝাঁপাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ