বাঙালি শ্রমিককে কুপিয়ে খুন! উদ্ধার টুকরো টুকরো বস্তাবন্দি দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া : বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার পর এবার খুন। বাংলা শ্রমিককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মহারাষ্ট্রে। উদ্ধার হয়েছে বস্তা বন্দী টুকরো টুকরো দেহ। মৃত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বাদুড়িয়ার বাড়িতে।

মহারাষ্ট্রের ভাসিতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার বাসিন্দা আবু বক্করকে খুন করার অভিযোগ উঠেছে। নৃশংসভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তাবন্দি করে ডোবার জলে ফেলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পরে সেই দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে কফিনবন্দি হয়ে বাড়িতেই ফিরেছে দেহ।

সূত্রের খবর, গত ২০ জুলাই থেকে খোঁজ মিলছিল না আবু বক্করের। দুদিন ধরে টানা খোঁজ করার পর তার খোঁজ না পেয়ে, পরিবার তা নিয়েও ভাসি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে তদন্তে নামে পুলিশ। তদন্ত করতে গিয়ে, ওই পরিযায়ী শ্রমিক যেখানে থাকতেন তার বাড়ির অদূরেই একটি ডোবা থেকে বস্তাবন্দী টুকরো টুকরো কিছু দেহাংশ উদ্ধার করা হয়। পুলিশ সেই দেহ পরিবারকে দেখালে তাঁর দেহ চিহ্নিত করা হয়। পরে দেহ ময়নাতদন্ত করে কফিনবন্দি করে বৃহস্পতিবার বাদুড়িয়ায় নিয়ে আসা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক দিন ধরে বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের নির্যাতনের অভিযোগ করে আসছিলেন। বারবার সুর চড়িয়েছেন তিনি। নির্যাতনের অভিযোগের পর এবার সামনে এল খুনের অভিযোগ। দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেগে পড়ে পরিবার। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার