Loading live market data...
Loading active stocks...
Connecting...

WhatsApp-এ এল বিয়ের আমন্ত্রণপত্র , ক্লিক করতেই সর্বনাশ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত তখন গভীর। একের পর এক মোবাইল ফোনে ভেসে উঠছিল গোলাপি ফুলে সাজানো একটি বার্তা- “বিয়ের আমন্ত্রণ”। দেখতে একেবারে সাধারণ নিমন্ত্রণপত্রের মতো। কিন্তু সেই একটি ক্লিকই কয়েক মিনিটের মধ্যে কেড়ে নিল লাখ লাখ টাকা! বেঙ্গালুরুর ৪২ বছর বয়সী ব্যবসায়ী নূর নাহিদ খানের জীবনে ঘটে গেল এক ভয়ংকর সাইবার প্রতারণার ঘটনা, যা এখন আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে।

হোয়াটসঅ্যাপে আসা বার্তায় লেখা ছিল, “আমাদের বিয়েতে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানের সম্পূর্ণ বিবরণের জন্য সংযুক্ত আমন্ত্রণপত্রটি ডাউনলোড করুন।” সঙ্গে ছিল হার্ট ইমোজি ও ঝলমলে সাজসজ্জা। সন্দেহ না করেই খান ফাইলটি ডাউনলোড করেন। কিন্তু সেটি ছিল একটি APK ফাইল- অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করার বিশেষ ফরম্যাট। অভিযোগ , ১৬ এপ্রিল ভোর ৪:৪৫ থেকে ৪:৫৪-এর মধ্যে একাধিক ইউপিআই লেনদেনের মাধ্যমে খানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৫ লাখ টাকা তুলে নেওয়া হয়। তদন্তকারীদের ধারণা, APK ফাইলটি ইনস্টল হওয়ার পর প্রতারকরা মোবাইলের ক্যামেরা, ব্যাংকিং অ্যাপ, গুগল পে এবং অন্যান্য ব্যক্তিগত তথ্যের উপর গোপনে নিয়ন্ত্রণ পেয়ে যায়। পুলিশ তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৬(সি) ও ৬৬(ডি)-এর অধীনে পরিচয় চুরি ও প্রতারণার মামলা দায়ের করেছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর অধীনেও তদন্ত শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ বিয়ের কার্ড কখনও APK ফাইল আকারে আসে না। সেগুলো সাধারণত JPEG, PNG, PDF বা MP4 ফরম্যাটে পাঠানো হয়। CoinDCX-এর প্রতিষ্ঠাতা সুমিত গুপ্তাও সতর্ক করে বলেছেন, “JPEG আর APK-এর পার্থক্য জানা এখন সময়ের দাবি।”সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত নম্বর থেকে আসা কোনো APK ফাইল কখনও ডাউনলোড বা ইনস্টল করা উচিত নয়। একটি অসাবধানী ক্লিকই মুহূর্তে সর্বনাশ ডেকে আনতে পারে।

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল শুভেন্দু  

স্যামসাংয়ের বিরুদ্ধে দেড় কোটি ডলারের মামালা ডুয়া লিপার

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, ভর্তি হাসপাতালে

পালাবদলাতেই বাতিল ‘স্বাস্থ্যসাথী’, নতুন সরকারের দিকে তাকিয়ে টলিউডের শিল্পীমহল

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক বিজেপি কর্মী

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

জমে উঠেছে লড়াই, আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে যে ৮টি দল