প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১০ মে) দেশবাসীকে করোনাকালের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে দিয়েছেন বড় বার্তা। জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে সংযত হওয়া ও এক বছর সোনা না কেনার  অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রীর সেই বিশেষ বার্তার পরেই জরুরি বৈঠকে বসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  

জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত মন্ত্রিপরিষদীয় গোষ্ঠীর সঙ্গে একটি বৈঠকে সোমবার সভাপতিত্ব করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর বৈঠকে যুদ্ধের কারণে বিপর্যস্ত অর্থনীতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি  বৈঠকে সংশ্লিষ্ট সকল মন্ত্রকের সচিবরা মধ্যপ্রাচ্যে বিরাজমান গুরুতর পরিস্থিতি সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করবেন। এছাড়াও, বর্তমান সার্বিক পরিস্থিতির একটি বিশদ পর্যালোচনা করা হবে। 

আরও পড়ুন:  এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্যে কারণ কী?

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংকট ক্রমাগত আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে চলেছে। এই সংকটের প্রভাব এখন ভারতেও পড়েছে। বহু দেশের মানুষ গ্যাস ও পেট্রোল নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এই গভীর সংকটের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে বাড়ি থেকে কাজ করার, তেল ব্যবহার কমানো, বিদেশ ভ্রমণ হ্রাস এবং সোনা কেনা থেকে বিরত থাকার জন্য আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দিল্লিতে আইজিওএম-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।   নমো রবিবার বলেছিলেন,  “দেশের কল্যাণের জন্য জ্বালানি সংরক্ষণ অপরিহার্য। বিচক্ষণতার সঙ্গে জ্বালানি ব্যবহার করলে দেশের ওপর অর্থনৈতিক চাপ কমানো সম্ভব।” তিনি আরও বলেছিলেন, “আমাদের অবশ্যই বাড়ি থেকে কাজ, অনলাইন কনফারেন্স এবং ভার্চুয়াল মিটিংকে আবার অগ্রাধিকার দিতে হবে। বন্ধুরা, আজকের এই সংকটে আমাদের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের উপরও জোর দিতে হবে। কারণ বিশ্বব্যাপী পেট্রোল এবং ডিজেলের দাম অনেক বেড়ে গিয়েছে।” 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের