Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

Share:

নিজস্ব প্রতিনিধি:  লখনউয়ের বিরুদ্ধে মাত্র ১৩ বলে অর্ধশতরান পূর্ণ করে আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন চেন্নাইয়ের উর্ভিল প্যাটেল। গুজরাতের এই মারকুটে ব্যাটার নাম লিখিয়েছেন যশস্বী জয়সওয়ালের পাশে। উর্ভিলে তাণ্ডবে কার্যত লখনউয়ের বোলিং ব্রিগেড ছিন্নভিন্ন হয়ে যায়। তবে এই বদল একেবাড়ে আসেন। এক বিশেষ ব্যক্তির একটি পরামর্শে তাঁর ব্যাটিংয়ের ধারা আমূল বদলে যায় বলে জানিয়েছেন গুজরাতের এই ব্যাটার। 

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে বিধ্বংসী ম্যাচ খেলার পর উর্ভিল প্যাটেল জানিয়েছেন, এমএস ধোনির একটি সাধারণ পরামর্শ তাঁকে তার জীবনের সেরা ইনিংসটি খেলতে সাহায্য করেছে। এই তরুণ ব্যাটসম্যান এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৩ রানে অর্ধশতরান করেন। ২৩ বলে ৬৫ রান করে তিনি ফেরেন সাজঘরে। তাঁর ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ২টি চার। তিনি জানিয়েছেন, আগের ম্যাচগুলোতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ার পর তিনি ড্রেসিংরুমে পরামর্শের জন্য ধোনির কাছে যান। সেই সময়েই তাঁকে বিশেষ পরামর্শ দেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। উর্ভিল বলেন, “দু-একটা ম্যাচে তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পর আমি মাহি ভাইয়ের সঙ্গে ড্রেসিংরুমে একসঙ্গে বসে কথা বলেছিলাম। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, ‘আমি তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছি, এই ভালো শুরুটাকে বড় ইনিংসে পরিণত করতে আমার কী করা উচিত?’ তিনি শুধু একটা কথাই বলেছিলেন, ‘তোমার দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, যা সন্দেহ আছে তা তোমার মনের মধ্যে। তাই মন পরিষ্কার রাখো এবং সঠিক জায়গায় সঠিক বলটি মারার চেষ্টা করো।”

আরও পড়ুন: জমে উঠেছে লড়াই, আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে যে ৮টি দল

উর্ভিল আরও বলেছেন, ধোনির কথা তাঁকে নিজের প্রতি সন্দেহ দূর করতে এবং নিজের খেলার ওপর আস্থা রাখতে সাহায্য করেছে। ইনিংসটি উর্বিলের জন্য আবেগঘন ছিল, কারণ এটি ছিল তার প্রথম আইপিএলে অর্ধশতরান। তিনি এই ইনিংসটি তার বাবাকে উৎসর্গ করেছেন।খেলা শেষে পকেট থেকে একটি চিরকুট বের করে ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। যেখানে লেখা ছিল, “দিস ইজ ফর ইউ পাপা”।  

স্যামসাংয়ের বিরুদ্ধে দেড় কোটি ডলারের মামালা ডুয়া লিপার

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, ভর্তি হাসপাতালে

পালাবদলাতেই বাতিল ‘স্বাস্থ্যসাথী’, নতুন সরকারের দিকে তাকিয়ে টলিউডের শিল্পীমহল

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক বিজেপি কর্মী

WhatsApp-এ এল বিয়ের আমন্ত্রণপত্র , ক্লিক করতেই সর্বনাশ!

অশ্বিনী নক্ষত্রে মঙ্গলের গোচর, ১২ রাশির উপর নেতিবাচক-ইতিবাচক প্রভাব

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী