এই মুহূর্তে




জাল ‘নন্দিনী ঘি’ চক্রের পর্দা ফাঁস! বেঙ্গালুরু থেকে মাস্টারমাইন্ড দম্পতিকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বেঙ্গালুরুতে ধরা পড়ল নকল ‘নন্দিনী’ ঘি র‍্যাকেটের মুলহোতা। দিন কয়েক আগেই এই চক্রের খোঁজ পেয়েছিলেন পুলিশ। এবার অভিযান চালিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) তদন্তকারী কর্ম কর্তারা জানিয়েছেন, শিবকুমার এবং রাম্যা নামে ওই দম্পতি দীর্ঘদিন ধরেই কর্ণাটক কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসারস ফেডারেশনের (KMF) মালিকানাধীন ‘নন্দিনী’ ব্র্যান্ডের অধীনে একটি উৎপাদন ইউনিট পরিচালনা করতেন এবং নকল ঘি বিক্রি করতেন। গোপণ সূত্রে খবর পেয়ে ওই ইউনিটিতে অভিযান চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (CCB) পুলিশ। এবং সেখানে কর্মকর্তারা নকল ঘি তৈরিতে ব্যবহৃত বৃহৎ, উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি খুঁজে পান।

তখনই কর্মকর্তারা জানতে পারেন যে, এই দম্পতি বৃহৎ পরিসরে নকল ‘নন্দিনী’ পণ্য তৈরি করতে উন্নত শিল্প সরঞ্জামের ব্যবহার করতেন। ইতিমধ্যেই এই উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এর আগে, এই র‍্যাকেটের কার্যক্রমে জড়িত চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার নন্দিনী নকল ঘি চক্রের মাস্টারমাইন্ড দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, দক্ষিণ ভারতের সবচেয়ে বিশ্বস্ত দুগ্ধ ব্র্যান্ড গুলির মধ্যে একটি ‘নন্দিনী’। এমনকী বাজারে এই ব্র্যান্ডের চাহিদাও ব্যাপক। আর মানুষের এই সরলতা র সুযোগ নিয়ে অভিযুক্তরা দিনের পর দিন ভেজাল ঘি তৈরি করে মার্কেটে ছড়িয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। এবং তা আসল বলে দাবি করছিলেন।

সন্দেহজনক সরবরাহের ধরণ অভ্যন্তরীণ তদন্তের পর এই র‍্যাকেটটি প্রকাশ্যে আসে। গত ১৪ নভেম্বর, সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ইনভেস্টিগেশন স্কোয়াড এবং কেএমএফ ভিজিল্যান্স উইংয়ের একটি যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান টি পরিচালনা করেন। এবং তদন্তকারী অফিসারেরা চামরাজপেটের নানজাম্বা আগ্রাহারে কৃষ্ণা এন্টার প্রাইজের সঙ্গে যুক্ত নন্দিনী ব্র্যান্ডের গুদাম, দোকান এবং যানবাহনে অভিযান চালায়। অভিযানে, তামিলনাড়ু থেকে ভেজাল প্যাকেটজাত ঘি পরিবহন কারী একটি গাড়ি আটক করা হয়। এছাড়াও সেখান থেকে পুলিশ ১.২৬ কোটি টাকার সম্পদ জব্দ করে। যার মধ্যে রয়েছে ৫৬.৯৫ লক্ষ টাকা মূল্যের ৮,১৩৬ লিটার ভেজাল ঘি, নকল ঘি তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি, মিশ্রণে ব্যবহৃত নারকেল ও পাম তেল, পাঁচটি মোবাইল ফোন, নগদ ১.১৯ লক্ষ টাকা এবং ৬০ লক্ষ টাকা মূল্যের চারটি বোলেরো পণ্যবাহী গাড়ি। তবে কর্মকর্তারা এই ঘিতে পশুর চর্বি মেশানো ছিল কিনা তাও পরীক্ষা করছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ঘোমটা খোল…’, মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিলেন নীতীশ, রইল ভিডিও

‘পাপা, ১১ বছর ধরে আমার বয়ফ্রেন্ড রয়েছে’, মেয়ের স্বীকারোক্তি শুনে কি করলেন বাবা?

জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম নাচ মহিলা পুলিশ কর্মীর, দেখে নিন ভিডিও

মুমুর্ষ স্বামীর বমি স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালেন অ্যাম্বুলেন্স চালক, অমানবিক ঘটনা মধ্যপ্রদেশে

আহা রে ব্যবসা! দিল্লিতে মেসির সঙ্গে হাত মেলাতে হলে গুনতে হবে কড়কড়ে কোটি টাকা

‘ধনীরা দূষণ ছড়ায়, ফল ভুগতে হয় গরিবদের’, দিল্লির বিষ বাতাস নিয়ে ক্ষোভ প্রধান বিচারপতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ