মাঝ আকাশে মালেগামী বিমানের ইঞ্জিন খারাপ, ৯২ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি, কোয়াম্বেটুর: ফের মাঝ আকাশে বিভ্রাট। শুক্রবার বেঙ্গালুরু (Bengaluru) থেকে মলদ্বীপের (Maldives) রাজধানী মালের (Male) উদ্দেশে রওনা হওয়া এক বেসরকারি বিমানের ইঞ্জিন আচমকাই খারাপ হয়ে যায়। কোনও ঝুঁকি না নিয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (Air Traffic Control) সঙ্গে যোগাযোগ করে কোয়াম্বেটুর (Coumbatore) বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। শেষ পর্যন্ত বিমানের ইঞ্জিন মেরামত করিয়ে বিকেল পাঁচটা নাগাদ মালের উদ্দেশে রওনা হয় বিমানটি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (DGCA)।

এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ ৯২ যাত্রী নিয়ে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে মালের উদ্দেশে রওনা দিয়েছিল গো ফার্স্ট ( Go First) সংস্থার বিমানটি। কিন্তু আকাশে উড়তে না উড়তেই বিপদসঙ্কেত বাজতে শুরু করে। মাঝ আকাশে বিপদসঙ্কেত বাজায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই কান্নাকাটি শুরু করে দেন। পাইলট জানান, চিন্তার কোনও কারণ নেই। অত্যাধিক গরমের কারণে ইঞ্জিন বিগড়েছে। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরেই কোয়াম্বেটুর বিমানবন্দরে বিমানটি নিয়ে জরুরি অবতরণ করেন বিমানচালক।

যে বিমান সংস্থার বিমানে এই বিভ্রাটের ঘটনা ঘটেছে সেই গো ফার্স্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরু থেকে ৩২০ বোয়িং মডেলের এয়ারবাসটি ছাড়ার ঘন্টাখানেক বাদেই ইঞ্জিন অত্যাধিক গরম হয়ে ওঠে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে কোয়াম্বেটুর বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১