নিস্ক্রিয় পুরসভা, ঝাঁটা হাতে রাস্তা সাফাইয়ে বেঙ্গালুরুর বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তাঘাটের বেহাল অবস্থা। তাই এবার রাস্তাঘাট পরিষ্কার করতে পথে নামল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুরতে। সেখানে নিষ্ক্রিয় পুরসভার জেরে রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা । সেইজন্য বেঙ্গালুরুর শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ ঝাঁটা হাতে রাস্তা সাফাইয়ে কাজে নেমে পড়েছে।

বর্তমানে কাদুবিসানাহাল্লি এবং ভার্থুরের মধ্যবর্তী ব্যস্ত বালাগেরে রোডের অবস্থা এতটাই খারাপ যে গাড়ি চালানোর এখন দুস্কর হয়ে পড়েছে। শুধু তাই নয় রাস্তাঘাটে হাটাচলা করা পথচারীদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে। পরিস্থিতি দেখে হতাশ হয়ে বেশ কয়েকজন আইটি ইঞ্জিনিয়ার, কলেজ পড়ুয়া এমনকি স্কুলপড়ুয়ারা। সেইজন্য তাঁরা এবার একযোগ হয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই উদ্যোগের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ।

সেখানে দেখা যাচ্ছে, হাতে গ্লাভস পরে পরিষ্কারের সরঞ্জাম দিয়ে রাস্তায় জমে থাকা নোংরা পরিস্কার করছে। যা দেখে সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন  সাধুবাদ জানিয়েছেন। বলা বাহুল্য, বেঙ্গালুরুর নাগরিক সংস্থা বিবিএমপি তহবিলের অভাবের কারণ দেখিয়ে রাস্তা পরিষ্কার আর্জি বারবার প্রত্যাখ্যান করেছে। এদিকে রাস্তার বেহাল অবস্থা। সেইজন্যই পথে নামতে হল আমজনতাকে। তবে এই  ঘটনার পরেই  নড়েচড়ে বসেছে কর্ণাটকের প্রশাসন। ইতিমধ্যেই উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন ,’ দ্রুত বিবিএমপি কর্মকর্তাদের বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের কাছে বেঙ্গালুরুর বাসিন্দাদের স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষা সবার আগে অগ্রাধিকার পাবে।‘

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস