ছাত্রীর বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক, অন্তরঙ্গ ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার গুণধর শিক্ষিকা

ছাত্রীর বাবার সঙ্গে প্রেম, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন। অন্তরঙ্গের একাধিক ছবি তুলে চাঁদাবাজি। ছাত্রীর বাবাকে ব্ল্যাকমেইল, হুমকি দিয়ে ২০ লক্ষ টাকা দাবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্রীর বাবার সঙ্গে প্রেম, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন। অন্তরঙ্গের একাধিক ছবি তুলে চাঁদাবাজি। ছাত্রীর বাবাকে ব্ল্যাকমেইল, হুমকি দিয়ে ২০ লক্ষ টাকা দাবি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন গুণধর প্রধান শিক্ষিকা। ঘটনাটি বেঙ্গালুরুর। সূত্রের খবর, ছাত্রীর বাবার সঙ্গে প্রেমের অভিনয় করে তাঁর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করেছিলেন ২৫ বছর বয়সী শ্রীদেবী রুদাগি নামক অভিযুক্ত শিক্ষিকা। এরপর সেই ছবি-ভিডিও দিয়েই ছাত্রীর বাবা-মাকে হুমকি দিতে শুরু করেন শিক্ষিকা। শুরু হয় চাঁদাবাজি, তাঁর সঙ্গে জড়িত ছিলেন আরও দুইজন – গণেশ কালে (৩৮) এবং সাগর (২৮)। প্রায় ২০ লক্ষ টাকা দাবি করেন তাঁরা। টাকা না দিলে ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেন।

অবশেষে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে শিক্ষিকা-সহ তিনজনকেই। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুর একটি এলাকায় স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে বাস করতেন ব্যবসায়ী সতীশ। ২০২৩ সালে তিনি তাঁর পাঁচ বছরের মেয়েকে একটি প্রি-স্কুলে ভর্তি করান। ভর্তির সময়েই অভিযুক্ত শিক্ষিকা রুদাগির সঙ্গে তাঁর দেখা হয়। তাঁদের মধ্যে ফোন নম্বর বিনিময় হয়। এরপর থেকেই তাঁরা ফোনে কথা বলতে শুরু করেন। ভিডিও কলে কথা বলতেন। অবশেষে তাঁদের সাক্ষাৎ ব্যক্তিগত হয়ে ওঠে। এবং যৌন সম্পর্ক স্থাপন করেন। সেই ছবি ভিডিও ক্যামেরায় ধারণ করে। এরপর সেটির মাধ্যমে ব্ল্যাকমেইল করে রুদাগি বাবার কাছ থেকে ৪ লক্ষ টাকা চাঁদা আদায় করে অভিযুক্তরা। এরপর, গত জানুয়ারিতে, শিক্ষিকা ২০ লক্ষ টাকা দাবি করে।

এরপর তাদের মধ্যে ১৫ লক্ষ টাকা রফা হয়। যার মধ্যে এখনও পর্যন্ত শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্টে ১.৯ লক্ষ টাকা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন সতীশ। এরপর শিক্ষিকা ফোন করে তাঁকে দিনের পর দিন টাকার কথা মনে করাতে থাকে। বাধ্য হয়ে পুলিশকে সব কথা জানায় সতীশ। তাঁর অভিযোগের ভিত্তিতে রুদাগি, সাগর এবং কালেকে গ্রেফতার করে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় পুলিশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার