রিলস বানাতে বাবাকে বস্তায় ভরে ‘কুরিয়ার’ করার চেষ্টা তরুণীর, শেষে যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চক্করে এখন কত মানুষ কত কি করে। কারণ একটাই ফলোয়ার্স, পোস্টে রিচ বৃদ্ধি করা আর সেখান থেকে রোজগার করা। সম্প্রতি এমনই একটা চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক মহিলা ও তার পরিবার সোশ্যাল মিডিয়া রিলের অংশ হিসেবে তার বয়স্ক বাবাকে একটি বস্তার ভেতরে ভরে ‘কুরিয়ার’ করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি বেপরোয়া কন্টেন্ট তৈরির বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘটনাটি ভ্যালিকাভাল থানার আওতাধীন একটি কুরিয়ার সার্ভিস অফিসে ঘটেছে বলে জানা গিয়ে। পরিবারটি একটি বড় বস্তা নিয়ে সেখানে পার্সেলটি পাঠানোর অনুরোধ করে। জানা গিয়েছে, পার্সেলের ভেতরে কী আছে তা স্পষ্টভাবে না জানানোয়তাদের আচরণ নিয়ে কুরিয়ার কর্মীদের মনে সন্দেহ হয়। কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে আঁচ করে কর্মচারীরা প্যাকেটটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তারা হতবাক হয়ে দেখেন, বস্তাটির ভেতরে একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। কর্মীরা স্তম্ভিত হয়ে যান। জানা গিয়েছে, ওই ঠাসাঠাসি জায়গায় আটকে থাকার পর বৃদ্ধ ব্যক্তির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

আরও পড়ুন: ইনফ্লুয়েন্সার থেকে ভোটের ময়দানে, বিধানসভা ভোটে প্রথমবার প্রার্থী হয়েই নজর কাড়লেন ঋতুপর্ণা

জিজ্ঞাসাবাদ করা হলে, পরিবারটি দাবি করে যে এই ঘটনাটি একটি পরিকল্পিত সোশ্যাল মিডিয়া ভিডিওর অংশ ছিল। তারা জানায়, উগাদি ও রমজানের মতো উৎসবের সময়ে ভ্রমণের অসুবিধাগুলো তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য, যখন প্রায়শই বাসের টিকিট পাওয়া যায় না। তাই সঠিক জায়গায় সময়মোতো জিনিস পৌঁছাতে পারে না। সময়ে জিনিস পৌঁছে দিতে তাই কুরিয়ারকে ভরসা করতে হয়। তারা জানান কিছু পাঠাতে গেলে শেষ উপায় হিসেবে ‘কাউকে কুরিয়ার করে পাঠানো’—এই ধারণাটিকে হাস্যরসাত্মকভাবে চিত্রিত করা হয়েছিল। অভিযোগ উঠেছে, বাধা দেওয়া সত্ত্বেও পরিবারটি কুরিয়ার কর্মীদের পার্সেলটি গ্রহণ করার জন্য জোর করতে থাকে এবং যুক্তি দেখায় যে, পার্সেলটি অফিসে আনার জন্য তারা ইতিমধ্যেই চেষ্টা করেছে। তাদের এই জেদ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অবস্থা বেগতিক দেখে কর্মচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। কর্মকর্তারা পরে নিশ্চিত করেন যে, ওই দলটি একটি ক্ষমা চেয়ে ভিডিও রেকর্ড করেছে, যেখানে তারা তাদের কর্মকাণ্ডকে দায়িত্বজ্ঞানহীন এবং সম্ভাব্য বিপজ্জনক বলে স্বীকার করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর জন্য সতর্কবার্তা জারি করার পর, পুলিশ কোনো মামলা দায়ের না করেই পরিবারটিকে ছেড়ে দেয়।

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু