‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি কাণ্ডে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ৮বি বাসস্ট্যান্ডে সহস্র কণ্ঠে বন্দেমাতরম পাঠের অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপির দক্ষিণ কলকাতার সংগঠন। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃষ্টিতে ভিজে বন্দেমাতরম পাঠ করে সভামঞ্চ থেকে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। আর সেই বক্তব্য রাখতে উঠেই হুঁশিয়ারি দেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনার প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাদবপুরে দীর্ঘদিন বিদেশি শক্তির প্রভাব ছিল। বিগত ৩৫ বছর ধরে সেই শক্তি যাদবপুর চালাত। দেশবিরোধী শক্তিকে বাঁচিয়ে রাখা হয়েছিল যাদবপুরে। এরা দেশপ্রেম জানে না, নেতাজিকে তোজোর কুকুর বলেছিল বামেরা। রবীন্দ্রনাথকে অপমান করে সিপিএম। যাদবপুরে টুকরে টুকরে গ্য়াং রয়েছে। আমি হুঁশিয়ারি দিচ্ছি। হয় যাদবপুরে টুকরে গ্যাং থাকবে নয় আমরা থাকব। ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, নেতাজি, ঋষি অরবিন্দ, বিনয়-বাদল-দিনেশ, মাস্টারদা সূর্য সেনদের আত্মত্যাগে স্বাধীন দেশেই আমরা বাস করি। এরা কিসের আজাদি চায়? মাদক সেবনের আজাদি? এরা টুকরে টুকরে গ্যাং। জম্মু ও কাশ্মীরের অবন্তিপুরায় ৪৫ জন সিআরপিএফ শহিদ হলে কিংবা পহেলগাঁও-তে বেছে বেছে বিতান অধিকারী বা সমীর গুহদের মতো হিন্দুদের খুন করা হলে এরা তার প্রতিবাদে মিছিল করে না। কিন্তু অপারেশন সিঁদুর হলে এরা রাস্তায় নেমে মিছিল করে। বলে যুদ্ধ নয় শান্তি চাই। ভারতকে হামলা বন্ধ করার দাবি তোলে।’

আরও পডুন: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিচ্ছেন? ফ্রি প্যালেস্টাইন লিখছেন? কেন? প্যালেস্টাইনের কথা বলার আগে লিখুন না – ফ্রি পিওকে। জেনে রাখুন, আমরা পাক অধিকৃত কাশ্মীর দখল করবই। ওটা আমাদের জায়গা। পাক অধিকৃত কাশ্মীরের জন্য জীবন দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।’ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অতি বাম-নকশাল-বামদের তৃণমূল কেন এতদিন সরিয়ে দেননি তার ব্যাখ্যাও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘র‍্যাগিংয়ের প্রতিবাদে আমি যখন এখানে এসেছিলাম, আমার গাড়ির উপর লাফিয়ে পড়েছিল দুজন। তারা মাওবাদী পরিচয় দিয়ে আমাকে গো ব্যাক দিয়েছিল। তৎকালীন পুলিশমন্ত্রী ফোন করে গ্রেফতার হওয়া দুই মাওবাদীকে ছাড়িয়ে দেন। তৃণমূল ও বামেদের এই গোপন বোঝাপড়ার উদ্দেশ্য ছিল একটাই। নির্বাচনে নো ভোট টু বিজেপি স্লোগান তুলে তৃণমূলের ফায়দা করে দেওয়া। এখানকার ৯০ শতাংশ ছাত্র-ছাত্রী রাষ্ট্রবাদী ও দেশপ্রেমিক। অথচ চে গুয়েভারার গেঞ্জি পরা কিছু গোষ্ঠী রানাঘাটের পড়ুয়ার মতো পরিণতি করার হুমকি দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের জোর করে মিছিলে নিয়ে যায়। যাদবপুরের হস্টেলে থ্রেট কালচার চলে। তৃণমূলের ২৬ হাজার চাকরি চুরি কিংবা পিএসসি-এসএসসি দুর্নীতি নিয়ে তাদের মুখে স্লোগান নেই। তাদের মুখে একটাই স্লোগান, আজাদি।’

নিজের বক্তব্য শেষ করে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘প্রবল বৃষ্টি সত্ত্বেও পবিত্র দিনে হাজার হাজার দেশপ্রেমিক নাগরিক, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সন্ত সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ তেরঙ্গা ও বন্দেমাতরমের সঞ্জীবনী মন্ত্র উচ্চারণে শামিল হয়েছেন। নিউ আলিপুরের আম্বেদকর কলোনিতে রাখিবন্ধন দিয়ে আজকের দিনের সূচনা করেছিলাম, আর যাদবপুরের এই পবিত্র মাটিতে বন্দেমাতরম গীতের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটল।’

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক