ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: রাখিবন্ধনের দিনেই এক লহমায় শেষ হয়ে গেল এক পরিবার। ছোট বোনকে আনতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল দাদা। আর ছেলের ওই মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ট্রেন লাইনে শুয়েই আত্মাহুতি দিলেন বাবা-মা। উ‍ৎসবের দিন ভয়ঙ্কর ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামোহ-তে। এক পরিবারের এইভাবে শেষ হয়ে যাওয়ার খবর বিশ্বাসই করতে পারছেন না স্থানীয়রা। এলাকায় রাখির আনন্দ নিমিষেই বিষাদে বদলে গিয়েছে।

দামোহ কোতোয়ালি থানার আধিকারিক মণীষ কুমার জানিয়েছেন, মুকেশ আহিরওয়ার নামে স্থানীয় এক যুবক নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। রাখিবন্ধন উপলক্ষে ছোট বোনকে রাখি বাঁধার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু ছোট বোনের শ্বশুরবাড়ি না গিয়ে সোজা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ছেলের মর্মান্তিক পরিণতির খবর পেয়ে মানসিকভাবে ধাক্কা খান মুকেশের বাবা ভরত আহিরওয়ার ও মা উমা আহিরওয়ার। দুজনে মোটরবাইকে চেপে বাড়ি থেকে বেরিয়ে ধরমপুরার কাছে রেললাইনে আত্মহত্যা করেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই কার্যত শেষ হয়ে যায় পরিবার। তিনজনের দেহই রেল পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরেই পরিজনদের হাতে দেহ হস্তান্তর করা হবে।’

নিহত মুকেশের আত্মীয় মনোজ আহিরওয়ার জানিয়েছেন, পরিবারে কোনও আর্থিক অনটন ছিল না। কেননা মুকেশ এবং ভরত দুজনেই নিরাপত্তা সংস্থায় চাকরি করতেন। শুক্রবার (২৮ অগস্ট) কোনও বিষয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু ওই সামান্য বচসার জেরে যে মুকেশ আত্মহত্যা করবেন তা কল্পনাও করতে পারেননি কেউ।

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের