হেরে গেলেন বাইচুং, ১০ বছরে হারের ডাবল হ্যাটট্রিক পাহাড়ি বিছের

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সময়ে সবুজ ঘাসের উপরে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। পায়ে বল নিয়ে বিপক্ষের রক্ষণকে চিরে ফালাফালা করে দিয়েছেন। প্রতিপক্ষের কাছে মূর্তিমান ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন। অসংখ্য ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন, প্রতিপক্ষের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু ভোট রাজনীতিতে ‘হেরো’র তকমা ঘোচাতে পারলেন না পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া। সিকিম বিধানসভা ভোটে দাঁড়িয়ে ফের হারের স্বাদ পেতে হল ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ককে। এ নিয়ে গত ১০ বছরে ভোটে হারের ‘ডাবল হ্যাটট্রিক’ করে ফেললেন তিনি।

বুট তুলে রাখার পরে ২০১৪ সালে রাজনীতিতে প্রথম অভিষেক ঘটেছিল বাইচুংয়ের। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৪ সালের লোকসভা ভোটে দার্জিলিং আসন থেকে প্রার্থী হয়েছিলেন পাহাড়ি বিছে। হারের স্বাদ পেতে হয়েছিল। এর পরে ২০১৬ সালে শিলিগুড়ি আসনে দাঁড়িয়ে হার স্বীকার করতে হয়েছিল। এর পরেই বঙ্গ রাজনীতিকে আলবিদা জানিয়ে নিজের রাজ্য সিকিমে এসে পুরোদস্তুর রাজনীতিতে নেমে পড়েন পাহাড়ি বিছে। ২০১৮ সালে সিকিম হামরো পার্টি নামে এক দল গড়ে তোলেন। ২০১৯ সালের বিধানসভা ভোটে ওই দলের হয়ে গ্যাংটক ও টুমেন লিঙ্গি আসন থেকে দাঁড়িয়েছিলেন বাইচুং। কিন্তু দুই আসনেই হারের স্বাদ পেতে হয় তাঁকে। ২০১৯ সালেই গ্যাংটক বিধানসভা আসনের উপনির্বাচনে ফের প্রার্থী হয়েছিলেন পাহাড়ি বিছে। কিন্তু জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল।

চলতি বছরে নিজের রাজনৈতিক দল সিকিম হামরো পার্টিকে রাজ্যের প্রধান বিরোধী দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে মিশিয়ে দেন বাইচুং। এসডিএফের সহ সভাপতির দায়িত্ব পান। এবার বিধানসভা ভোটে এসডিএফের হয়ে বারফাং আসনে দাঁড়িয়ে ফের একবার ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন পাহাড়ি বিছে। রবিবার সকালে ভোট গণনা শুরু হতেই প্রতিপক্ষ সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থী রিকশাল দোরজি ভুটিয়ার কাছে পিছিয়ে পড়েন বাইচুং। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়ার ব্যবধানও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৪,৩৪৬ ভোটে হেরে যান ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক।  

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা