ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায়। ট্রাকের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায়। ট্রাকের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন। যাঁদের মধ্যে ৩ জন শিশু ও পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টে নাগাদ নাগপুর-রায়পুর জাতীয় মহাসড়কের পিম্পলগাঁও সড়ক এলাকায় ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।

আহত সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। কিন্তু তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে অনেক আগেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসকেরা। এরপর তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। তবে কীভাবে ঘটনাটি ঘটল? পুলিশের প্রাথমিক অনুমান, ভোররাতে রাস্তা খালি থাকার কারণে ১১ জনকে নিয়ে বোলেরো গাড়িটি দ্রুতবেগে আসছিল। তখনই গাড়ির সামনে চলে আসে একটি আইশার ট্রাক। তখনই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। ট্রাকটিও দ্রুত গতিতে ছিল। নিহতদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক এবং ৩ জন শিশু ছিল। তাঁরা সকলেই মারা গিয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

জানা গিয়েছে, বোলেরো তথা পিকআপ ভ্যানে চেপে নিহতরা সকলে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে জাতীয় সড়ক ৫৩ দিয়ে নাগপুর যাচ্ছিলেন। ঘটনায় আহত তিনজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয়দের সঙ্গে চরম বচসা হয় পুলিশের। তাই মৃতদেহগুলি উদ্ধারে দেরি হয়। ঘটনার পর ওই এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। আর ঘটনাটি কীভাবে ঘটল? চালক মদ্যম ছিলেন কিনা, সবটা খতিয়ে দেখছে পুলিশ। 

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা