Bharat Biotech: ভারত বায়োটেকের নাকে দেওয়ার ভ্যাকসিনের দাম ঘোষণা কেন্দ্রের

আগামী বছরের জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকে মিলবে টিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মকড্রিল শুরু হওয়ার দিনে ভারত বায়োটেকের তৈরি নাকে দেওয়ার ভ্য়াকসিনের দাম ঘোষণা করল কেন্দ্র। সরকারি হাসপাতালে এই টিকার দাম ৩২৫ টাকা। বেসরকারি হাসপাতালে এই টিকার দাম অনেকটাই বেশি। বেসরকারি হাসপাতালে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্য়াকসিনের দাম ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। অনুমান, ৮০০ টাকার টিকার জন্য গ্রাহককে দিতে হবে প্রায় হাজার টাকার কাছাকাছি। ফলে, সংখ্যাগরিষ্ঠ যে সরকারি হাসপাতালের দিকে ঝুঁকবে, তা সহজেই অনুমেয়।  ভারত বায়োটেক প্রথম একটি সংস্থা যারা তৈরি করল ন্যাজাল ভ্যাকসিন।  

ভারত বায়োটেকের তরফ থেকে এই টিকার ব্যাপারে বিবৃতি জারি করে বলা হয়েছে,  সূঁচ ফোটাতে অনেকেই ভয় পান। তাদের কথা এবং বাকিদের কথা চিন্তা করে এই টিকা তৈরি করা হয়েছে। এই টিকা নিতে হবে দুইবার। টিকার একটা প্রাথমিক ট্রায়াল দেওয়া হয়। সেই ট্রায়ালে দেখা গিয়েছে, এই টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে দ্রুত তৈরি হয় অ্যান্টবডি। ফলে, করোনা ভাইরাসের শরীরে প্রবেশ রুখে দিতে সক্ষম হয়। 

ভারত বায়োটেকের তৈরি নাকে দেওয়ার টিকার নাম BBV154। জরুরী ভিত্তিতে এই টিকা প্রয়োগের জন্য ভারত বায়োটেক যোগাযোগ করে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার সঙ্গে। ড্রাগ কন্ট্রোল তাদের কাছে এই টিকার ট্রায়াল রানের পরীক্ষা রিপোর্ট চেয়ে পাঠায়। ট্রায়াল রান রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেছে DCGI। 

আরও পড়ুন নেই চাহিদা, নষ্ট হওয়ার পথে কয়েক লক্ষ কোভিড টিকা

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক