মোদির রাজ্যে গণধর্ষণের পরে নির্যাতিতার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ভরে দিল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিদির ঘর ভাঙার জন্য সবক শেখাতে মিথ্যা কথা বলে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার পাশাপাশি তার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ভরে দিয়েছে নরপিশাচরা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগরে। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। যদিও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। ওই ভয়ঙ্কর ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয বাসিন্দারা। পদস্থ পুলিশ আধিকারিকরা অবশ্য আশ্বাস দিয়েছেন ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হবে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা গৃহবধূর বাড়িতে গিয়ে এক যুবক জানায়, তাকে তার বাবা-মা দেখা করার জন্য ডেকে পাঠিয়েছেন। ওই কথায় বিশ্বাস করে আগন্তুক যুবকের সঙ্গে গাড়িতে চেপে বাপের বাড়ির উদ্দেশে রওনা হন নির্যাতিতা। গাড়ির ভিতরেই তাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়। তার পর একটি ডেরায় নিয়ে গিয়ে তিন জন গণধর্ষণ করে। পরে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ভরে দেয়। নির্যাতিতা জানান, ধর্ষকদের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে বলে, ‘তুমি আমার বোনের জীবন নষ্ট করেছো। তোমার জীবনও নষ্ট করে দেওয়া হবে।’

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নির্যাতিতা তরুণী এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। ওই যুবকের স্ত্রী নির্যাতিতার বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছিলেন। ওই মহিলারই তিন ভাই নির্যাতিতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে গণধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধ সংগঠিত করেছেন।

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?