‘ভয় ছাড়া ভালবাসা হয় না..’, রামচরিতমানসের পংক্তি শুনিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি বায়ু সেনা কর্তার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে সোমবার (১২ মে) সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তুলসীদাসের রামচরিত মানসের পংক্তি টেনে এনেছেন ভারতীয় বায়ু সেনার কমান্ডার এয়ার মার্শাল এ কে ভারতী। সেই সঙ্গে পাকিস্তানের নাম না করে বলেছেন, ‘সমঝদার কে লিয়ে ইশারাই কাফি।’

পহেলগাঁও হামলার বদলা নিতে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে থাকা জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সামরিক বাহিনীর তিন বাহিনী। মাত্র ২৫ মিনিট ধরে চলেছিল জঙ্গি নির্মূল অভিযান ‘অপারেশন সিঁদুর’। এতে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। যার মধ্যে চারটি পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং পাঁচটি পাক-অধিকৃত কাশ্মীরে। ২৫ মিনিটের হামলায় শতাধিক কুখ্যাত জগিকে নিকেশ করা হয়। ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পঞ্জাব এবং রাজস্থান জুড়ে ভারতীয় সামরিক স্থাপনা এবং সীমান্তবর্তী শহরগুলিকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতীয় সেনার তরফে গতকাল রবিবার ডিজিএমও (মিলিটারি অপারেশন) রাজীব ঘাই জানান, ‘অপারেশন সিঁদুর অভিযানে ৩৫ থেকে ৫০ পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। আর দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে আত্মবিদান দিয়েছেন ৫ ভারতীয় জওয়ান।’

এদিন দিল্লিতে ভারতের সামরিক বাহিনীর তরফে ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে সাংবাদিক বৈঠক করেন ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর সিনিয়র কমান্ডাররা। হাজির ছিলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশনস এয়ার ভাইস মার্শাল একে ভারতী এবং নৌ-অপারেশনস-এর ডিজি ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ।সাংবাদিক সম্মেলনের শুরুতে এক সাংবাদিক রাষ্ট্রকবি রামধারী সিং দিনকরেরএক কবিতা আওড়ে প্রশ্ন ছুড়েছিলেন। জবাবে শুরুতেই  তুলসীদাসের ‘রামচরিত মানস’-এর লঙ্কাকাণ্ডের এক পংক্তি শোনান এয়ারমার্শাল ভারতী। ওই পংক্তি হল, ‘বিনয় না মানত, জলধি জড়, গয়ে তিন দিন বীত, বোলে রাম সকৌপ তব, ভয় বিনু হোয়ে না প্রীত।’ বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘’সমুদ্র একগুঁয়ে এবং কোনও অনুরোধ শোনে না, তিন দিন কেটে গিয়েছে। তখন রাম রেগে বললেন, ভয় ছাড়া ভালবাসা হয় না।’

এই পংক্তির পিছনে এক কাহিনী রয়েছে। তুলসীদাসের ‘রামচরিত মানস’-এ বলা হয়েছে, লঙ্কায় গিয়ে সীতা মায়ের খোঁজ এনেছেন হনুমান। সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় যাওয়ার জন্য বানর সেনাকে নিয়ে সমুদ্র তীরে উপস্থিত হন ভগবান রামচন্দ্র। রাস্তা তৈরি করার জন্য তিন দিন তপস্যায় বসে সমুদ্রের কাছে প্রার্থনা করেন। কিন্তু তাতে সমুদ্রের কোনও হেলদোল না দেখে তপস্যা ছেড়ে উঠে ভগবান রামচন্দ্র তাঁর অনুজ সহচর লক্ষণকে বলেন, ‘শোন লক্ষণ, জ্ঞানীরা ঠিকই বলেছেন। বিনা ভয়ে কোনও ভালবাসা হয় না। পণ্ডিতরা ঠিকই বলেছেন যে, একজন মূর্খকে অনুরোধ করা, একজন দুষ্ট ব্যক্তিকে ভালবাসা এবং একজন কৃপণ ব্যক্তির কাছ থেকে ভাল আচরণ আশা করা বোকামি।’ এর পরেই লক্ষণকে ভগবান রাম তাঁর তীর–ধনুক নিয়ে আসার নির্দেশ দেন। যাতে বাণ নিক্ষেপ করে সমুদ্রের জল পিরো শুষে নিতে পারেন। ভগবান রামের ওই কথা শুনেই সমুদ্র ঠকঠক করে কাঁপতে থাকে।

পর্যবেক্ষকরা মনে করছেন, পাকিস্তানকে কড়া বার্তা দিতেই তুলসীদাসের রামচরিত মানসের লঙ্কা কাণ্ডের পংক্তি আওড়েছেন এয়ারভাইস মার্শাল একে ভারতী। রামচরিত মানসের পংক্তি আওড়ানোর সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন, ‘সমঝদার কে লিয়ে ইশারাই কাফি।’

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার