ভোপালে রহস্যজনক মৃত্যু মডেলের, হাসপাতালে ফেলে উধাও প্রেমিক

পরিবার আরও জানিয়েছে, মডেল খুশবু কাসিম নামে এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিল, যে তাকে হাসপাতালে রেখে যাওয়ার পর থেকে নিখোঁজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোপাল মডেলের ‘রহস্যমৃত্যু’, সোমবার (১০ নভেম্বর) ভোরে মধ্যপ্রদেশের সেহোরের একটি বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার হয় ২৭ বছর বয়সী মডেল খুশবু আহিরওয়ারের রহস্যজনক মৃতদেহ। কেউ তাঁকে হাসপাতালে ফেলে রেখে গিয়েছেন বলে অভিযোগ। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই খুশবুর পরিবার পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এবং মডেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে বর্তমানে খুশবুর মৃতদেহটি ভোপালের গান্ধি মেডিকেল কলেজে হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এবং পুরো মামলাটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

পরিবারের দাবি, খুশবুর প্রেমিক তাঁকে হাসপাতালে ফেলে পালিয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবেই মেয়ের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন মা। তিনি হাসপাতালের বাইরে কাঁদতে কাঁদতে দাবি করেছেন যে, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। কারণ খুশবুর সারা শরীরে নীল দাগ ছিল। তার মুখ ফুলে গেছে এবং তার গোপনাঙ্গে আঘাত লেগেছে। আমার মেয়েকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সর্বত্র আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ন্যায়বিচার চাই। যে ব্যক্তি তাকে হত্যা করেছে তার শাস্তি হওয়া উচিত।’ পরিবার আরও জানিয়েছে, মডেল খুশবু কাসিম নামে এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিল, যে তাকে হাসপাতালে রেখে যাওয়ার পর থেকে নিখোঁজ। পুলিশ জানিয়েছে, কাসিমের সঙ্গে উজ্জয়িন থেকে ভোপালে ফেরার সময় খুশবুর অবস্থার অবনতি ঘটে। তখনই প্রেমিকাকে অচেতন অবস্থায় দেখে কাসিম পালিয়ে যায়। দুর্ঘটনার তিন দিন আগে, কাসিম খুশবুর মাকে ফোন করে জানিয়ে ছিলেন যে, ‘আমি মুসলিম, কিন্তু আপনার মেয়ে আমার সঙ্গে আছে। চিন্তা করবেন না, আমি তাকে উজ্জয়িনীতে নিয়ে যাচ্ছি। পরে, খুশবু নিজেই ফোন করে তার পরিবারকে আশ্বস্ত করেছিল যে, কাসিম একজন ভাল ছেলে। আমি তার সঙ্গে আছি। এটাই ছিল পরিবারের সঙ্গে খুশবুর শেষ কথোপকথন। পরিবারের দাবি, কাসিমই খুশবুকে খুন করে ফেলে রেখে গিয়েছেন।

খুশবু, একজন উদীয়মান স্থানীয় মডেল ছিলেন। তাঁর হাজার হাজার ফলোয়ার ছিল। তিনি গ্ল্যামারাস শুটিং এবং ব্র্যান্ডে অভিনয় করতেন। ভোপালের মডেলিং সার্কেলে তাঁর পরিচয় ছিল।
তিনি বিএ কোর্সের প্রথম বর্ষের পর পড়াশোনা ছেড়ে তিন বছর ধরে ভোপালে বসবাস করছিলেন। পার্ট টাইম চাকরি করে নিজের ভরণপোষণ করতেন। এবং মডেলিংয়ের স্বপ্নের পিছনে ছুটছিলেন। এখন খুশবুর বোনের একটাই আবেদন, তাঁর দিদির খুনিকে তাড়াতাড়ি খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। এদিকে ময়নাতদন্ত যত এগিয়ে চলেছে। কীভাবে একজন তরুণী তার স্বপ্নের পিছনে ছুটছিল, তার এত নৃশংস পরিণতি হল, সেটাও এখন সবার প্রশ্ন!

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে