কর্নাটকের ভোট মিটলেই পটনায় বিরোধী শিবিরের বৈঠক, ইঙ্গিত নীতীশ কুমারের

তবে কোন-কোন দলকে ওই বৈঠকে ডাকা হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: আগামী লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে অবিজেপি বিরোধী দলগুলিকে একই মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে আসরে নেমেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের আর্জি মেনেই পটনায় বিজেপি বিরোধী দলগুলির শীর্ষ নেতা-নেত্রীদের বৈঠক ডাকছেন জেডিইউ সুপ্রিমো। কর্নাটকের বিধানসভা ভোট পর্ব মিটলেই ওই বৈঠক ডাকা হবে বলে শনিবার ইঙ্গিত দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

পটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন, ‘বিভিন্ন দলের বেশ কয়েকজন নেতা এই মুহুর্তে কর্নাটকে বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত। ভোট মিটলেই দিনক্ষণ চূড়ান্ত করা হবে। যদি বিরোধী দলের নেতারা যদি সবাই রাজি থাকেন, তাহলে পটনাতেই বৈঠক হবে। পটনায় বৈঠক ডাকতে পারাটা অবশ্যই আমার কাছে গর্বের বিষয়।’ তবে কোন-কোন দলকে ওই বৈঠকে ডাকা হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

চলতি সপ্তাহের শুরুতে বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ওই বৈঠকের সময়েই তৃণমূল নেত্রী প্রস্তাব দেন, ইন্দিরা গান্ধির বিরুদ্ধে বিহার থেকে যেমন জয়প্রকাশ নারায়ণ আন্দোলনের সূচনা করেছিলেন, তেমনই বিজেপি বিরোধী জোটের পথচলা শুরু হোক বিহারের মাটি থেকেই।’ ওই প্রস্তাবকে শিরোধার্য করেই ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি বিরোধী রণকৌশল তৈরির জন্য পটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন জেডিইউ সুপ্রিমো।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ