ন্যাশনাল হেরাল্ড মামলায় স্বস্তি সোনিয়া-রাহুলের, ইডির চার্জশিট গ্রহণ করল না আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি:  ন্যাশনাল হেরাল্ড মামলায় বিরাট স্বস্তি পেলেন  সোনিয়া গান্ধি ও  রাহুল গান্ধি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর, ২০২৫) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ন্যাশনাল হেরাল্ড আর্থিক দুর্নীতি মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধী এবং অন্যদের বিরুদ্ধে ইডির পেশ করা চার্জশিটের বিষয়টি গ্রহণ করতে অস্বীকার করেছে। সেই সঙ্গেই ইডিকে আরও তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ ইডির দেওয়া চার্জশিট গ্রহণ করেনি দিল্লির আদালত।

রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক (পিসি আইন) বিশাল গোগন এই বিষয়ে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া আদেশ বাতিল করেছেন। তবে বিচারপতি গোগনে রায় দিয়েছেন যে অভিযুক্তকে জানানো যেতে পারে যে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ইডি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির পাশাপাশি প্রয়াত দলের নেতা মতিলাল ভোরা এবং অস্কার ফার্নান্দেজ, সুমন দুবে, স্যাম পিত্রোদা এবং একটি বেসরকারি সংস্থা, ইয়ং ইন্ডিয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগ এনেছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার, বিখ্যাত মন্দিরের গর্ভ গৃহে নববধূকে মালা পরালেন বিজেপি বিধায়কের পুত্র

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ করেছে যে, তাঁরা ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র প্রকাশকারী অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) এর প্রায় ২,০০০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছেন। ইডি আরও অভিযোগ করেছে যে গান্ধি পরিবার ইয়ং ইন্ডিয়ানের ৭৬ শতাংশ শেয়ারের মালিক ছিল, যা ৯০ কোটি টাকার ঋণের বিনিময়ে “প্রতারণামূলকভাবে” এজেএলের সম্পদ দখল করেছিল। পাশাপাশি আদালত সোনিয়া গান্ধি এবং অন্যদের এই মামলার এফআইআরে নাম উল্লেখের ঘটনাও খারিজ করে দিয়েছে।  এমনকি ইডির  যুক্তি  শোনে নি দিল্লির আদালত। আদালত আরও উল্লেখ করেছে যে, অর্থ পাচারের তদন্তের ভিত্তি হিসেবে যে এফআইআর দায়ের করার কথা ছিল, তা এখনও দায়ের করা হয়নি। আদালতের মতে, সিবিআই এখনও পর্যন্ত এই মামলায় এফআইআর দায়ের করা থেকে দূরে রয়েছে,। অন্যদিকে ইডি এফআইআর ছাড়াই ইসিআইআর দায়ের করেছে এবং তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে। তবে আদালত  এই ঘটনাকে  আইনের  সঙ্গে  অসঙ্গতিপূর্ণ বলে মনে করেছে।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ